মার্কিন অভিবাসী ভিসা বন্ধে কী প্রভাব পড়বে

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রসেসিং স্থগিত করছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে নানা ক্ষেত্রে। আবেদনকারীদের মুখোমুখি হতে হবে যাচাই-বাছাইয়ের।

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্র সরকার সব ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রসেসিং স্থগিত করছে। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে নানা ক্ষেত্রে। আবেদনকারীদের মুখোমুখি হতে হবে যাচাই-বাছাইয়ের।

২১ জানুয়ারি থেকে এই স্থগিত কার্যক্রম শুরু হবে এবং পুনঃমূল্যায়ন না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল ধরে চলবে। যুক্তরাষ্ট্রের স্টেইট ডিপার্টমেন্ট কনস্যুলার অফিসারদের নির্দেশ দিয়েছে, তারা ‘পাবলিক চার্জ’ আইনের অধীনে ভিসা আবেদনকারীদেরকে সমালোচনার ভিত্তিতে বাতিল করতে পারবেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ, শিক্ষা ও ব্যবসায়িক বিনিময়ের ওপর বড় প্রভাব ফেলবে। বাংলাদেশ ও পাকিস্তান থেকে বহু মানুষ মার্কিন ভিসা নিয়ে পড়াশোনা, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে যান। এখন তাদের যাত্রা স্থগিত হবে এবং আবেদনকারীদের নতুন নিয়ম অনুযায়ী যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে।

সিএনএন লিখেছে, নতুন সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন আসলে আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করছে। তবে এই স্থগিতাদেশ অস্থায়ী হিসেবে কেউ থাকলে, পর্যটক বা ব্যবসায়িক ভিসাসহ অভিবাসী ছাড়া বাকিদের জন্য নয়।

মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইটে এক বার্তায় এসব বিষয় নিয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এতে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে এবং আমেরিকানদের ওপর আর্থিক বোঝা হওয়া যাবে না।

ভিসা প্রসেসিং স্থগিতের নির্দেশ পাওয়া দেশগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে মন্তব্য করে এসব দেশের অভিবাসীরা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সুযোগ–সুবিধা ব্যবহার না করে বা জনসাধারণের জন্য ক্ষতিকর না হয় তা নিশ্চিত করার জন্য পররাষ্ট্র দপ্তর সমস্ত নীতি, প্রবিধান এবং নির্দেশিকা সম্পূর্ণ পর্যালোচনা করছে বলে বার্তায় জানানো হয়।

কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছে মার্কিন ভিসা প্রসেসিং সেন্টার। ওয়েবসাইটে দেওয়া ওই বার্তায় জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ওইসব দেশের নাগরিকদের কোনো অভিবাসী ভিসা দেওয়া হবে না। তবে তালিকাভুক্ত নয় এমন দেশের বৈধ পাসপোর্টধারীরা আবেদন করতে পারবেন। তারা কোনো সমস্যায় পড়বেন না।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন, ‘আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে দেখব কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সাহায্যের ওপর নির্ভর হতে পারেন কি না। যারা হবেন বলে মনে হবে, তাদের ভিসা বাতিল করা হবে।’

বছরের প্রথম দিকে ট্রাম্প প্রশাসন এক লক্ষাধিক ভিসা বাতিল করেছিল। নতুন স্থগিতাদেশে কেবলমাত্র ‘সীমিত ক্ষেত্রে’ ছাড় দেওয়া হবে, যেখানে আবেদনকারী পাবলিক চার্জের শর্ত পুরোপুরিভাবে পাস করবে।

২০০২ সালের বিধি অনুযায়ী কনস্যুলাররা পাবলিক চার্জের ভিত্তিতে আবেদনকারীদের প্রত্যাখ্যান করতে পারেন। তবে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন এই নীতিকে বিস্তৃত করেছিল, পরে বাইডেন প্রশাসন সেই পরিবর্তন কিছুটা বাতিল করেছিল। এবার পুনঃমূল্যায়নের জন্য ৭৫ দেশের জন্য স্থগিতাদেশ জারি করা হলো।

স্থগিতাদেশে থাকা দেশগুলো–আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগা ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভূটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, ক্যাম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো, ডমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, সাউথ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর