বীরউত্তম আনোয়ার হোসেনকে উৎসর্গ করে প্রীতমের গান

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৪ পিএম

কয়েক দিন আগে সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। ছবিতে তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মাঝখানে গান গাইতে দেখা যায়। ছবিটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়, আসছে কি বিশেষ কিছু? সেই কৌতূহল আরও বাড়ে, যখন প্রীতম সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একটি ছবি পোস্ট করেন। সেখানে লেখা ছিল রহস্যময় সংখ্যা ১৫.০১.২৬।

অবশেষে গতকাল মিলেছে সেই রহস্যের উত্তর। প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রহরী’। তবে এটি শুধু একটি গান নয়; এর পেছনে রয়েছে একটি মহৎ পটভূমি।

মুক্তিযুদ্ধের সূচনালগ্নে প্রথম সশস্ত্র প্রতিরোধে শহীদ হওয়া সামরিক কর্মকর্তা বীরউত্তম লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি প্রকাশ করা হয়েছে। গতকাল রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে প্রহরী মুক্তি পায়। একজন অকুতোভয় মুক্তিযোদ্ধার আত্মত্যাগের গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এর মূল উদ্দেশ্য।

বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার হোসেন ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সাহসী অফিসার। মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তাঁকে স্মরণ করেই গানটি নির্মাণ করা হয়েছে।

স্বাধীনতার পর বাংলাদেশ রাষ্ট্র লেফটেন্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেনকে বীরউত্তম খেতাবে ভূষিত করে। ঢাকার সেনানিবাসে অবস্থিত শহীদ বীরউত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ তাঁর স্মৃতির বহমান প্রতীক।

প্রহরী গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সংগীত করেছেন প্রীতম হাসান। কথা লিখেছেন রাসেল মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মানজুর অনিক।

প্রীতম হাসান জানান, প্রজেক্টটি নিয়ে আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরেই। সম্ভবত ডিসেম্বর থেকেই কথা শুরু হয়। সময়ের সীমাবদ্ধতার কারণে তখন বাস্তবায়ন করা যায়নি। পরে ধারণাটিকে ঘিরে অর্থবহ কিছু করার চেষ্টা করা হয়। অবশেষে গতকাল গানটি প্রকাশ পায়।

তিনি আরও জানান, গানটিতে এমন কিছু করার চেষ্টা করা হয়েছে, যা আগে করা হয়নি। ফলাফল নিয়ে তিনি সন্তুষ্ট। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা হলিউড বা ভিন্নধর্মী সংগীতের দিকে বেশি ঝোঁকে, তাদের জন্য এটি ভিন্নরকম অভিজ্ঞতা হবে।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর