১৪ ফেব্রুয়ারি বিয়ে করছেন কি ধানুশ-ম্রুণাল

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৪:৩৮ পিএম

বলিউড ও দক্ষিণী সিনেমাপাড়ায় ফের আলোচনার কেন্দ্রে ম্রুণাল ঠাকুর ও ধানুশ। দুজনের সম্পর্ক ঘিরে চলা জল্পনা-কল্পনা এবার গড়িয়েছে বিয়ের গুঞ্জনে।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতেই নাকি চার হাত এক করতে পারেন ধানুশ ও ম্রুণাল। খবর অনুযায়ী, সম্ভাব্য এই বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে।

তবে এসব গুঞ্জন নিয়ে এখনো পর্যন্ত ধানুশ বা ম্রুণাল কেউই মুখ খোলেননি। এমনকি তাদের টিম থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। বরং ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি আলোচনায় যেতে রাজি নন এবং বিষয়টি আড়ালেই রাখতে চাইছেন।

এই গুঞ্জনের সূত্রপাত মূলত একটি পার্টি ঘিরে। ‘সন অব সর্দার টু’ সিনেমার স্ক্রিনিংয়ের আগে ম্রুণাল ঠাকুরকে দেখা যায় ধানুশের বহুল প্রতীক্ষিত সিনেমা তেরে ইশক মেনে–র র‍্যাপ-আপ পার্টিতে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়া ও বিনোদন মহলে শুরু হয় নানা জল্পনা।

নিউজ এইটটিনের এক প্রতিবেদনে দাবি করা হয়, দক্ষিণী সিনেমায় কাজ করার সুবাদেই ধীরে ধীরে ধানুশ ও ম্রুণালের যোগাযোগ বাড়ে। একই প্রতিবেদনে এক ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য তুলে ধরা হয়, ‌‘হ্যাঁ, তারা ডেট করছেন, এটা সত্যি। তবে সম্পর্ক এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এখনই জনসমক্ষে বা মিডিয়ার সামনে কিছু বলতে চাইছেন না।’

যদিও সাম্প্রতিক সময়ে অন্য একটি অংশের সংবাদমাধ্যম এই বিয়ের খবরকে ভিত্তিহীন গুজব বলেও উল্লেখ করেছে। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—এটি কি নিছকই গসিপ, নাকি শিগগিরই আসছে বড় কোনো ঘোষণা?

সব মিলিয়ে, ধানুশ–ম্রুণালের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে থাকলেও চূড়ান্ত সত্য জানতে এখনো অপেক্ষাই একমাত্র ভরসা। বিনোদন দুনিয়ায় নতুন ‘রিয়েল লাইফ জুটি’ আসছে, নাকি সবটাই গুজব, তা সময়ই বলে দেবে।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর