বিগ ব্যাশে স্মিথের কাণ্ডে ক্ষোভ পাকিস্তানে

বাবরকে ‘এমনভাবে অপমান করার কোনো মানে হয় না’

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম

গত শুক্রবারের ঘটনা। বিগ ব্যাশে সিডনি থান্ডারের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিডনি সিক্সার্সকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন স্মিথ ও বাবর আজম। ১০ ওভার শেষে সিক্সার্সের স্কোরবোর্ডে বিনা উইকেটে ১০৭ রান!

কিন্তু ১১তম ওভারে ঘটে বিপত্তি। পরপর তিন বল ডট খাওয়ার পর ওভারের শেষ বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন বাবর। কিন্তু নন স্ট্রাইক প্রান্তে থাকা স্মিথ তাতে সাড়া না দিয়ে নিজের প্রান্তেই থেকে যান। উদ্দেশ্য, পরের ওভারের শুরুতে পাওয়ার সার্জ নিয়ে নিজে ব্যাটিং করে রানের গতি বাড়াবেন।

বিষয়টি ভালোভাবে নেননি বাবর আজম। সে সময় পাকিস্তানি ব্যাটসম্যানের অভিব্যক্তি দেখেই বিষয়টি বোঝা গেছে। ‘বিরক্ত’ বাবরের হতাশার সেখানেই শেষ নয়। মাঠ ছাড়ার সময় আরেকদফা হতাশা প্রকাশ করেছেন। এমনকি ড্রেসিংরুমেও এর প্রভাব পড়েছে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম কোড স্পোর্টস দাবি করেছে, স্মিথ সিঙ্গেল নিতে অস্বীকৃতি জানানোয় ‘অপমানিত’বোধ করেছেন বাবর।

স্মিথ কেন সিঙ্গেল নিতে চাননি, সেটা অবশ্য পরের ওভারেই বুঝিয়ে দিয়েছেন। পাওয়ার সার্জ নিয়ে রায়ান হ্যাডলির করা ইনিংসের ১২তম ওভারে টানা ৪ ছক্কা ও ১ চারে ৩২ রান তোলেন স্মিথ, যা বিগ ব্যাশ ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড।

অন্যদিকে পাওয়ার সার্জ থাকতেই বাবর ১৩তম ওভারে স্ট্রাইক পেয়ে ওভারের প্রথম বলেই ইনসাইড এজ-এ বোল্ড হয়েছেন। এভাবে আউট হয়ে মাঠ ছাড়ার সময় বাউন্ডারি লাইনে ব্যাট দিয়ে আঘাত করে নিজের হতাশা ঝেড়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান।

তা পাওয়ার সার্জ কী? পাওয়ার সার্জ হলো বিগ ব্যাশের একটি বিশেষ নিয়ম, যেখানে ব্যাটিং দল ইনিংসের মাঝপথে (১১ ওভার থেকে) নিজেদের পছন্দমতো যেকোনো দুই ওভারের জন্য পাওয়ারপ্লে-র সুবিধা নিতে পারে। ওই সময়টাতে শুধু দুজন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকতে পারেন। সেই সুবিধা কাজে লাগিয়ে মারকাটারি ব্যাটিং করেন স্মিথ, আর বাবর দেখেন মুদ্রার উল্টো পিঠ।

কোড স্পোর্টস দাবি করেছে, সিঙ্গেল না নেওয়ার ঘটনা প্রভাব ফেলেছে ড্রেসিংরুমেও। ম্যাচ শেষে ড্রেসিংরুমের পরিবেশ বেশ উত্তপ্ত ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। কোড স্পোর্টসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচ শেষে বাবর সিক্সার্স সতীর্থদের জানিয়েছেন, স্মিথের সিঙ্গেল না নেওয়ার ঘটনায় তিনি ‘অপমানিত’বোধ করেছেন।

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাবেক পাকিস্তানি ক্রিকেটার কামরান আকমল ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এমনটা হওয়া উচিত ছিল না। আমি বুঝতে পেরেছি যে, স্মিথ দ্রুততম শতক হাঁকিয়েছে। কিন্তু সে বাবরকে আগেই বলে দিতে পারত, “ওভারের ওই বলে সিঙ্গেল নেব না।” এভাবে হতে পারে না। এটা পুরোপুরি অপমান করা।’

বাবর আজম আরও বলেছেন, ‘সিডনি সিক্সার্স যদি বাবরকে নিয়ে সন্তুষ্ট না থাকে, তাহলে ওকে বাদ দিক। কিন্তু এমনভাবে অপমান করার কোনো মানে হয় না। চাইলে বসিয়ে রাখো.. কিন্তু এমনটা করো না।’

আলোচিত ওই ম্যাচে বাবর ৩৯ বলে ৪৭ রান করে বিদায় নিলেও স্মিথ ৪১ বলে সেঞ্চুরি আদায় করেন। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ঝড়ো সেঞ্চুরিতে ভর করে ইনিংসের ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নেয় সিক্সার্স। 

অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর