অস্কারে সর্বোচ্চ মনোনয়ন, রেকর্ড ভেঙে শীর্ষে ‘সিনার্স’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

৯৮তম অস্কারে ভ্যাম্পায়ার মাস্টারপিস ‘সিনার্স’ একক সিনেমা হিসেবে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে ইতিহাসের ৯৭ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগে ‘লা লা ল্যান্ড’র সর্বোচ্চ ১৪টি মনোনয়নের রেকর্ড ছিল।

অস্কারে শীর্ষ মনোনয়নপ্রাপ্ত সিনেমাগুলো হলো ‘সিনার্স’ (১৬টি বিভাগ), ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (১৩টি বিভাগ), ‘ফ্রাঙ্কেনস্টাইন’ (৯টি বিভাগ), ‘মার্টি সুপ্রিম’ (৯টি বিভাগ), ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ (৯টি বিভাগ) এবং ‘হ্যামনেট’ (৮টি বিভাগ)।

সিনার্স সিনেমার অন্য একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

রায়ান কুগলার নির্মিত ‘সিনার্স’ যে ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছে, তার মধ্যে রয়েছে—সেরা চলচ্চিত্র, পরিচালক, অভিনেতা, পার্শ্ব অভিনেতা, পার্শ্ব অভিনেত্রী, মৌলিক চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সম্পাদনা, পোশাক পরিকল্পনা, প্রোডাকশন ডিজাইন, ভিজ্যুয়াল এফেক্টস, শব্দগ্রহণ, মৌলিক গান, মৌলিক সুর, রূপসজ্জা ও কাস্টিং।

গত শতকের ৩০’র দশকের মিসিসিপি পটভূমিতে নির্মিত ভ্যাম্পায়ার গল্পের এই সিনেমা চলতি বছরে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন মাইকেল বি জর্ডান।

এবারের মনোনয়নে বড় নামগুলোর মধ্যে পরিচালক হিসেবে রয়েছেন ক্লোয়ি ঝাও ও পল টমাস অ্যান্ডারসন। অন্যদিকে, অভিনয়ের লড়াইয়ে লিওনার্দো ডি ক্যাপ্রিওর মুখোমুখি হবেন মাইকেল বি জর্ডান ও টিমোথি শালামে।  

মার্টি সুপ্রিম চলচ্চিত্রে টিমোথি শালামে। ছবি: সংগৃহীত

সেরা সিনেমা
বুগোনিয়া, এফ-ওয়ান, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু, সিনার্স ও ট্রেন ড্রিমস। 

সেরা অভিনেতা
মাইকেল বি জর্ডান, সিনার্স
লিওনার্দো ডি ক্যাপ্রিও, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
টিমোথি শালামে,মার্টি সুপ্রিম
ইথান হক, ব্লু মুন
ওয়াগনার মৌরা, দ্য সিক্রেট এজেন্ট

হ্যামনেট’র দৃশ্যে জেসি বাকলি। ছবি: সংগৃহীত

সেরা অভিনেত্রী
এমা স্টোন, বুগোনিয়া
জেসি বাকলি, হ্যামনেট
রেনাটা রেইনসভে, সেন্টিমেন্টাল ভ্যালু
রোজ বার্ন, ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ 
কেট হাডসন, সং সাং ব্লু

প্রসঙ্গত, আগামী ১৫ মার্চ হলিউডের ঐতিহাসিক ডলবি থিয়েটারে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর