সুরে সুরে নির্বাচনী আমেজ, ইথুন বাবু বিএনপির জন্য নিয়ে এলেন নতুন গান

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

বিএনপির নির্বাচনী হাওয়ায় আরও এক গানের ছোঁয়া। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ইথুন বাবুর নতুন নির্বাচনী গান ও ভিডিওর মোড়ক উন্মোচন করা হলো জমকালো আয়োজনে। রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। গানের নাম—‘ভাইরাল এখন ধানের শীষ’।

আজ বিকেলের আয়োজনে ছিল গান, বক্তব্য আর নির্বাচনী আবহ। অনুষ্ঠানে বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় রাজনীতির পাশাপাশি বিনোদনের আবহও ছিল চোখে পড়ার মতো।

ইথুন বাবু। ছবি: ফেসবুক থেকে নেওয়াঅনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রুহুল কবীর রিজভী বলেন, ‘সংস্কৃতি মানুষের মনন গঠনে বড় ভূমিকা রাখে। তিনি ছাত্র-জনতার জুলাই আন্দোলনের ইতিহাস ও প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সাংস্কৃতিক চর্চা সমাজকে সামনে এগিয়ে নেওয়ার শক্তি জোগায়।’

গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন ইথুন বাবু নিজেই। নতুন গান প্রসঙ্গে তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি আনন্দমুখর ও উৎসবধর্মী গান তৈরির চেষ্টা করেছেন তিনি। ‘ভাইরাল এখন ধানের শীষ’—শিরোনামের এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ইথুন বাবু আরও জানান, বিএনপির একজন বিশ্বাসী কর্মী হিসেবে তিনি শুধু রাজপথেই নয়, কণ্ঠযোদ্ধা হিসেবেও আন্দোলনে যুক্ত ছিলেন এবং থাকবেন। দেশ ও দলের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য বলে জানান এই শিল্পী।

জানা যায়, গানের ভিডিওতে আছেন গায়িকা মৌসুমী ও অভিনেতা শিবা শানুসহ অনেকে।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
লোডিং...

এলাকার খবর