অরিজিতকে বাধ্য করা হয়েছিল ‘বর্ডার ২’র গান গাইতে?

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

প্লেব্যাক গানের জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এই ঘোষণার পর থেকেই আলোচনায় তিনি। কেন হঠাৎ গায়কের এই সিদ্ধান্ত, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই! কেউ বলছেন, সংগীত ইন্ডাস্ট্রির বাস্তবতায় তিনি ক্লান্ত। আবার কেউ দাবি করছেন, একঘেয়েমিই মূল কারণ। এ বিষয়ে সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে অরিজিতের ‘আমি বোর (বিরক্ত) হয়ে গিয়েছি’ মন্তব্যও অনুরাগী মহলে আলোচনায় এসেছে। 

এসব নানা জল্পনার মধ্যে নতুন করে সামনে এসেছে আরও একটি বিতর্ক। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’তে তাঁর গাওয়া ‘সন্দেশে আতে হ্যায়’ বেশ জনপ্রিয়তা লাভ করেছে। অভিযোগ রয়েছে, এই গান গাওয়ার জন্য অরিজিতকে রীতিমতো বাধ্য করা হয়েছিল! সেই ঘটনাই নাকি শেষপর্যন্ত তাঁকে প্লেব্যাক ছেড়ে দেওয়ার পথে নিয়ে যায়। 

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্ডার-২ ছবির সহ-প্রযোজক ভূষণ কুমার। তাঁর স্পষ্ট জবাব, ‘অরিজিতকে ফোন করে জিজ্ঞেস করুন একবার। এগুলো সব আজগুবি কথা।’

প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা অরিজিতের। ছবি: সংগৃহীত

এই গুজবের সূত্রপাত হয় মঙ্গলবার গভীর রাতে সামাজিকমাধ্যম রেডিটে প্রকাশিত একটি ব্লাইন্ড পোস্ট থেকে। সেই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশের আঙুল উঠে ‘ঘর কবে আসবে’ গানের দিকে, যা ‘বর্ডার’ (১৯৯৭) ছবির কালজয়ী ‘সন্দেশে আতে’র রিমেক ভার্সন এবং বর্ডার-২-তে ব্যবহার করা হয়েছে।

রেডিট পোস্টে দাবি করা হয়, ‘ইন্ডাস্ট্রির ভেতরের খবর অনুযায়ী, বড় মিউজিক লেবেলগুলোর কাজের ধরনে অরিজিত দীর্ঘদিন ধরেই বিরক্ত। বিশেষ করে এক প্রভাবশালী মিউজিক মুঘলের অতিরিক্ত ক্রিয়েটিভ হস্তক্ষেপ এবং কড়া বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি তাঁর হতাশার কারণ। সেই হতাশার চূড়ান্ত প্রকাশ ঘটেছে একটি দেশাত্মবোধক গানের (সন্দেশে আতে হ্যায়) জোর করে রিমেক করানোয়, যে গানের সৃজনশীলতা নিয়ে অরিজিত একমত ছিলেন না, তবু তাঁকেই কণ্ঠ হিসেবে সামনে আনা হয়েছিল।’

এই অভিযোগের অবশ্য আনুষ্ঠানিক নয়, তবুও অরিজিতের প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ও গুঞ্জন যে আপাতত থামছে না, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা দিয়ে ভক্তদের কার্যত স্তব্ধ করে দিয়েছেন অরিজিৎ সিং। সবাই ভেবেছিলেন, হয়তো এখানেই থামছে এক স্বর্ণযুগের কণ্ঠযাত্রা। কিন্তু না, অরিজিৎ আবারও শিরোনামে। গানের সঙ্গেই থাকছেন তিনি। অন্যদিকে, সিনেমায় না গাওয়ার একাধিক কারণও জানিয়েছেন গায়ক।

এদিকে, অরিজিৎ ইতিমধ্যেই একজন পরিচালক হিসেবে তাঁর প্রথম হিন্দি ছবির কাজ শুরু করে দিয়েছেন। চিত্রনাট্য  লিখেছেন অরিজিৎ সিং ও তাঁর স্ত্রী কোয়েল সিং। শোনা যাচ্ছে, এই সিনেমার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করবেন নওয়াজউদ্দিন-কন্যা শোরা সিদ্দিকী।  

সূত্র: ইন্ডিয়া টুডে

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর