বিশ্ব সংগীতের গ্র্যামি পুরস্কার পেলেন আধ্যাত্মিক নেতা দালাই লামা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

বিশ্বব্যাপী শান্তি, সহমর্মিতা ও মানব ঐক্যের বার্তাকে স্বীকৃতি জানিয়ে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ড উঠেছে তিব্বতি বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা দালাই লামার হাতে। ৯০ বছর বয়সে প্রথমবারের মতো তিনি এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করলেন।

লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিনায় আজ সকালে অনুষ্ঠিত হয় গ্র্যামির ৬৮তম আসর। সেখানেই ‘সেরা অডিও বুক, ন্যারেশন ও স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে দালাই লামার স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম ‘মেডিটেশনস: দ্য রিফ্লেকশন অব হিস হলিনেস অব দ্য দালাই লামা’ বিজয়ী হয়।

এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জনপ্রিয় ব্যক্তিত্ব কেথি গারভার, কৌতুকশিল্পী ট্রেভর নোয়া, মার্কিন সুপ্রিম কোর্টের বিচারক কেটাঞ্জি ব্রাউন জ্যাকসন এবং সংগীতশিল্পী ফ্যাব মরভান।

অ্যালবামটিতে দালাই লামার বিভিন্ন বক্তৃতা ও শিক্ষার অংশ তুলে ধরা হয়েছে, যেখানে মানুষের কল্যাণ, শান্তি, পরিবেশ সুরক্ষা ও বৈশ্বিক দায়িত্ববোধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর অফিস সূত্রে জানানো হয়েছে, গ্লাসনোট রেকর্ডসের সহযোগিতায় এবং বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের অংশগ্রহণে এই প্রকল্পটি তৈরি করা হয়েছে।

দালাই লামা। ছবি: সংগৃহীতএই বিশেষ সংগীত প্রকল্পে দালাই লামার সঙ্গে কাজ করেছেন প্রখ্যাত সরোদশিল্পী উস্তাদ আমজাদ আলি খান এবং তাঁর দুই ছেলে আমান আলি ব্যাঙ্গাশ ও আয়ান আলি ব্যাঙ্গাশ। ভারতীয় ধ্রুপদি সংগীতের সঙ্গে দালাই লামার বর্ণনা মিশিয়ে এতে শান্তি, দয়া, আশা ও সহমর্মিতার এক গভীর অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।

গ্র্যামি পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় দালাই লামা জানান, তিনি এই সম্মান গ্রহণ করছেন গভীর কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে। তাঁর ভাষায়, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়; বরং বিশ্বজুড়ে শান্তি, মানবিক ঐক্য এবং পরিবেশ রক্ষার বার্তার প্রতি এক ধরনের স্বীকৃতি।

প্রকল্পটির বিষয়ে আমজাদ আলি খান বলেন, দালাই লামার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে এটি ছিল তাঁর জন্য এক গভীরভাবে ব্যক্তিগত কাজ। শান্তি ও আশার অনুভূতিকে কেন্দ্র করে এক নতুন ধরনের চিন্তাশীল সংগীতের অভিজ্ঞতা তৈরি করতে পারা তাঁর কাছে বিরাট সম্মানের।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে তীরবর্তী মানুষের মধ্যে...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি। পানি ঢুকছে নদীতীরবর্তী নিচু এলাকায়। তিস্তার পানি বেড়ে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার দুপুর ১২টা...
লোডিং...

এলাকার খবর