‘জামায়াত নেতার নির্দেশে’ তৈরি হচ্ছিল ভোটের নকল সিল

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম

লক্ষ্মীপুরে অবৈধভাবে ভোটের সিল তৈরির ঘটনায় স্থানীয় একজন জামায়াত নেতার জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনায় জামায়াত নেতা সৌরভ হোসেন শরীফ ও ব্যবসায়ী সোহেল রানার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ব্যবসায়ী সোহেল গ্রেপ্তার হলেও আত্মগোপনে আছেন জামায়াত নেতা শরীফ।

এ ঘটনার পর শরীফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জামায়াত।

বুধবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জামায়াত নেতা শরীফের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতেই এ ঘটনায় মামলা হয়।

অভিযুক্ত শরীফ লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চানগর এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি হাসপাতাল রোডের ‘আধুনিক অফসেট অ্যান্ড ডিজিটাল সাইন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য তিনি ব্যবসায়ী সোহেলকে দিয়ে সিলগুলো বানিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার পরপরই মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি অভিযোগ করেন, সিল তৈরির এ ঘটনায় জামায়াতের সংশ্লিষ্টতা আছে।

তবে অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন একই আসনের জামায়াতের প্রার্থী ও দলটির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম। তিনি দাবি করেন, আটক সোহেল জামায়াতের কেউ নন। শরীফকে দল থেকে বহিষ্কার করার কথা জানান তিনি।

এ বিষয়ে লক্ষ্মীপুর-২ আসনের জামায়াত প্রার্থী এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেন, ‘সিলগুলো জব্দের পরপরই শরীফকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ তথ্য সবাইকে জানানো হবে।’

এ ঘটনায় হওয়া মামলার এজাহারে বলা হয়েছে, জামায়াত নেতা শরীফ গত ৩০ জানুয়ারি সোহেলের কাছে পাঁচটি নির্বাচনী সিলের অর্ডার দেন। এ-সংক্রান্ত একটি নির্দেশনা তিনি ভয়েস মেসেজের মাধ্যমে সোহেলকে হোয়াটসঅ্যাপে পাঠান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনির হোসেন জানান, এরই মধ্যে সোহেলকে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে এখনো রিমান্ড চাওয়া হয়নি। অন্যদিকে পলাতক শরীফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘এ ঘটনায় আর কারও সম্পৃক্ততা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।’

লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
দীর্ঘদিন পর লক্ষ্মীপুরের মেঘনা নদী ও সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ইলিশ। সরগরম জেলে পল্লী ও স্থানীয় মাছঘাটগুলো। গত সপ্তাহের তুলনায় আড়তগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় কেজিতে দাম কমেছে দুই থেকে তিনশ টাকা।...
পাখি নিয়ে বাবু হোসেন ও আল আমিন খেলাধুলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে ছোট ভাই বাবু হোসেন ঘর থেকে একটি ছুরি নিয়ে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত...
লক্ষ্মীপুরের অধিকাংশ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে জনদুর্ভোগ। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর