সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক, মুচলেকা দিয়ে ক্ষমা   

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরি করে সমালোচনার মুখে পড়েছেন অভি মাহমুদ নামে এক যুবক। এ ঘটনায় নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।

আজ বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরকারি কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে টিকটক ভিডিও তৈরির দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন এক যুবক। তার সামনে থাকা টেবিলে দাপ্তরিক নথিপত্র ও কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেটও দেখা যায়। পরে ভিডিওটি নিজের ফেসবুক ও টিকটক আইডিতে প্রকাশ করেন তিনি।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযুক্ত অভি মাহমুদ ও তার অভিভাবককে ডেকে পাঠানো হয়। সেখানে নিজের ভুল স্বীকার করে লিখিত মুচলেকা দেন ওই যুবক।

মুচলেকায় অভি মাহমুদ উল্লেখ করেন, কয়েক দিন আগে সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ে অনুপস্থিত থাকার সুযোগে বিনা অনুমতিতে সেখানে প্রবেশ করেন তিনি। এরপর কর্মকর্তার চেয়ারে বসে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তার এমন কর্মকাণ্ডে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও স্বীকার করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামান বলেন, ‌‘সরকারি কার্যালয়ে এ ধরনের অননুমোদিত আচরণ ও দায়িত্বহীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভিডিওটি প্রশাসনের নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্ত যুবক লিখিত মুচলেকা দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেছেন।’

চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ...
পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিনগত রাত ১২টার পর দোগাছী বাজারে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা হয়। এ সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়েছে। এতে ওই বগির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এছাড়া আগুন দেওয়ার জন্য পাশের আরেকটি বগিতেও ডিজেলজাতীয় দাহ্য পদার্থ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার চেষ্টা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পর্যটন এলাকা রাধানগরে এ ঘটনা ঘটে। হামলার চেষ্টার একটি...
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের...
গত ৫ বছরে অনলাইনে বিজ্ঞাপনে ৮ হাজার ৭৪৪ কোটি ১৯ লাখ ৫ হাজার ৭৩ টাকা খরচ করেছে দেশের তিন বেসরকারি মোবাইল ফোন কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পেয়েছে...
রোমান্টিক কমেডিনির্ভর নাটকে জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ‘জটিল প্রেম’ শিরোনামে তা পরিচালনা করেছেন মিতুল খান। 
সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। সে লড়াইয়ে আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি। হামজা তো অধিনায়ক হিসেবে ফিরছেনই, সেই...
লোডিং...

এলাকার খবর