যুগ পেরিয়ে কোনাল ও কে-কম্পানি, নতুন পরিকল্পনায় আসছে তারা

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

পেশাদার সংগীতজীবনের দেড় দশক পূর্ণ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনূর মনির কোনাল। এই দীর্ঘ পথচলার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে তাঁর গানের দল ‘কে-কম্পানি’। যারা এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত সংগীতচর্চায় ব্যস্ত।

২০০৯ সালে চ্যানেল আইয়ের রিয়ালিটি শো সেরাকণ্ঠ জয়ের কয়েক বছর পর কোনাল নিজের সংগীতভাবনাকে দলবদ্ধ রূপ দিতে গড়ে তোলেন কে-কম্পানি। কোনালের ভাষায়, কে-কম্পানি মানে—কোনালের সংগীত সহযাত্রীরা। এই সহযাত্রীদের সঙ্গে নিয়ে তিনি যেমন দেশের নানা প্রান্তে মঞ্চ মাতিয়েছেন, তেমনি বিশ্বের বিভিন্ন দেশেও সংগীত পরিবেশন করেছেন। সময় কীভাবে এক যুগ পেরিয়ে গেছে, তা টেরই পাননি বলে জানান তিনি।

কে-কম্পানিকে নিজের আরেকটি পরিবার হিসেবে উল্লেখ করে কোনাল বলেন, ‌‘এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্যরকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সবসময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।’

বর্তমানে কে-কম্পানির লাইনআপে কোনালের সঙ্গে রয়েছেন রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার (ড্রামস অ্যান্ড পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) এবং সজীব (শব্দ প্রকৌশলী)। স্টেজ শোতে নতুনত্ব আনার নিরীক্ষা বরাবরই দলটির অন্যতম শক্তি।

এক যুগ পূর্তিতে এসে কে-কম্পানি এখন মনোযোগী নতুন অ্যালবাম তৈরিতে। পাঁচটি নতুন গানের কাজ চলছে পুরোদমে। পাশাপাশি বছরজুড়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্টেও অংশ নিচ্ছে দলটি। আর আগামী বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কে-কম্পানির ১২ বছর পূর্তি উদ্‌যাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন কোনাল।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর