ভিন্ন কথা বলে দাঁড়িপাল্লার বিজ্ঞাপনে অভিনয় করানোর অভিযোগ অভিনেতার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

সোহেল তৌফিক ‘মাশরাফি জুনিয়র’ মেগাসিরিয়ালের পরিচিত ও জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি চলচ্চিত্রেও তিনি মূখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই শিল্পী এবার রাজনৈতিক এক অভিযোগ এনেছেন। 

ভিন্ন কথা বলে একটি রাজনৈতিক বিজ্ঞাপনে অভিনয় করানো হয়েছে—এমন অভিযোগ তুলেছেন তিনি। নিজের ফেসবুক হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি সামাজিক অ্যাপের বিজ্ঞাপনে কাজের কথা বলে তাঁকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সোহেল তৌফিককে একটি নির্বাচনী অ্যাপে মডেল হওয়ার জন্য চুক্তিবদ্ধ করা হয়। তবে বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসার পর তিনি দেখতে পান, সেটি মূলত জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী বিজ্ঞাপন। বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

বিষয়টি নিয়ে সোহেল তৌফিক বলেন, ‘আমি একটি সামাজিক অভিযোগ গ্রহণকারী অ্যাপের বিজ্ঞাপনে অভিনয় করার জন্য সম্মতি দিয়েছিলাম। যার উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে অভিযোগ জানানোর একটি প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা। কিন্তু পরবর্তী সময়ে আমার অজান্তে ও সম্মতি ছাড়া বিজ্ঞাপনের শেষে একটি রাজনৈতিক ভোট আহ্বান সংযুক্ত করা হয়।’ 

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘শুটিংয়ের পূর্বে, শুটিং চলাকালীন কিংবা শুটিং-পরবর্তী কোনো পর্যায়েই আমাকে জানানো হয়নি যে এটি কোনোভাবে নির্বাচনী প্রচারণার অংশ। এই বিষয়টি সম্পূর্ণভাবে আমার নৈতিক অবস্থান ও পেশাগত সম্মতির বাইরে।’ 

কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন জানিয়ে সোহেল তৌফিক বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই— আমি কোনো রাজনৈতিক দল, প্রতীক বা নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত নই।’সোহেল তৌফিক। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর