ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি, অপারেশনের জন্য ভর্তি হাসপাতালে

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৭ পিএম

ভালোবাসা দিবসের আবেশ তখনও কাটেনি। ঠিক সেই সময়েই ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে এলো দুঃসংবাদ। ভ্যালেন্টাইন ডে-র দিনটি তিনি কাটিয়েছেন হাসপাতালের শয্যায়—এ তথ্য নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে অসুস্থতার কথা জানান তিনি। যদিও রোগ সম্পর্কে বিস্তারিত বলেননি, তবে ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন, মুখ ও মাথা ফুলের তোড়া দিয়ে আচ্ছাদিত। ক্যাপশনে লিখেছেন, পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসা দিবসের ফুল তাকে ছুঁয়ে গেছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। একই সঙ্গে জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার নির্ধারিত রয়েছে।

পরে বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে এবং সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হওয়ার কথা।

জানা গেছে, রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অপারেশন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ভক্ত-সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর