রোজার মাস সবসময়ই আলাদা অনুভূতির: নুসরাত ফারিয়া

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শোবিজ অঙ্গনে বছরজুড়েই তাঁর ব্যস্ততা। তবে রমজান এলেই নিজের ব্যস্ততা কিছুটা কমিয়ে পরিবার এবং আত্মশুদ্ধির দিকে মনোনিবেশ করেন তিনি। 

রোজার মাস এ অভিনেত্রীর কাছে শুধু সংযমের নয়, বরং শৈশব-কৈশোরের অনেক আবেগঘন স্মৃতিরও এক বিশেষ সময়। যখন আত্মিক প্রশান্তির পাশাপাশি পারিবারিক সময় কাটানোই সবচেয়ে বড় আনন্দ বলে জানান ফারিয়া। 

নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‌‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়, রাতের আড্ডা, সেহরি—এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাকে আলাদা আনন্দ দেয়। ব্যস্ততার মাঝেও যতটুকু পারি পরিবারকে প্রাধান্য দিতে চেষ্টা করি।’ 

এদিকে, নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে ফারিয়া জানান, বর্তমানে একাধিক প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। তবে এখনই নির্দিষ্ট করে কিছু জানাতে নারাজ তিনি। 

তাঁর ভাষ্য, ‘বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা এগোচ্ছে, প্রাথমিক পর্যায়ের আলোচনা ও পরিকল্পনাও হচ্ছে। কিন্তু কোন কাজটি চূড়ান্ত হবে, কিংবা সবগুলোতেই যুক্ত থাকব কিনা—তা এখনও নিশ্চিত না। তাই সময়ের আগে কোনো ঘোষণা দিতে রাজি নই।’ 

‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে...
আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় বিপর্যস্ত ইরান। আর এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই...
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে একটি অনুষ্ঠানে এমন ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর