শাকিরা আসছেন ভারতে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা আবারও ভারতে মঞ্চ মাতাতে আসছেন। দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় সংগীতশিল্পী আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে লাইভ পারফর্ম করবেন।

দাতব্য সংস্থা ফিডিং ইন্ডিয়া এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে আয়োজন করছে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ। আয়োজকেরা জানিয়েছেন, এই কনসার্ট শুধু বিনোদন নয়; বরং ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে সচেতনতা তৈরির লক্ষ্যেও কাজ করবে।

মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে শাকিরার পাশাপাশি ভারতের ও আন্তর্জাতিক আরও অনেক শিল্পী পারফর্ম করবেন বলে জানা গেছে।

শাকিরা। ছবি:উইকি কমন্সএক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ভারতে পারফর্ম করা সবসময়ই তাঁর জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও দেখা হওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তিনি আরও বলেন, ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু গান-বাজনার আয়োজন নয়; এটি এমন একটি উদ্যোগ, যেখানে একসঙ্গে দাঁড়িয়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।’

Every Year Is The Year Of Shakira: 11 Songs That Prove She's Always Been A  Superstar | GRAMMY.comশুধু সংগীতজগতে নয়, নিজের বেয়ারফুট ফাউন্ডেশন–এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণ নিয়েও কাজ করে যাচ্ছেন এই তারকা।

প্রায় দুই দশক আগে ভারত সফরে এসে কনসার্ট করেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে তাঁর ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর