বিমানবন্দরে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই উঠে না: মেহজাবীন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম

সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! শুধু তিনিই নন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। তবে কাস্টমস কর্তৃপক্ষ নাকি তাঁদের বিরুদ্ধে কোনো আইনিব্যবস্থা গ্রহণ না করেই রহস্যজনকভাবে অব্যাহতি দিয়েছে! বেশকিছু সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পরই নেটিজেনদের তোপের মুখে পড়েন মেহজাবীন। যদিও সামাজিকমাধ্যমের এক পোস্টে এ বিষয়ে তিনি দাবি করেছিলেন যে, তাঁকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। এবার সেই অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা জানালেন অভিনেত্রী। পাশাপাশি বিমানবন্দরের সেই মাদককাণ্ডের ঘটনা ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিকমাধ্যমের এক পোস্টে মেহজাবীন বলেন, ‘সাম্প্রতিক যে ঘটনাটি নিয়ে আমাকে উদ্দেশ্য করে মানহানিকর প্রচার চালানো হয়েছে, সে বিষয়ে আমি ইতিমধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করেছি। এ প্রসঙ্গে কয়েকটি বিষয় পরিষ্কারভাবে জানাতে চাই।’

মেহজাবীন চৌধুরী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

স্পষ্টভাবে তিনি বলেন, ‘প্রথমত, উল্লেখিত কোনো ঘটনায় (মাদককাণ্ড) আমাকে কখনোই বিমানবন্দরে থামানো হয়নি। আমার কোনো হ্যান্ডব্যাগ বা লাগেজও আটকানো হয়নি; আমার লাগেজ বা হ্যান্ডব্যাগে উল্লেখিত অভিযোগের কিছু পাওয়ার তো প্রশ্নই উঠে না। যেসব কথা ছড়ানো হচ্ছে, সেরকম কোনো ঘটনার মুখোমুখি আমি হইনি। বিমানবন্দরের কোনো কর্মকর্তা আমাকে কোনোরূপ জিজ্ঞাসাবাদও করেননি। আমাকে জিজ্ঞাসাবাদ করার, আমার লাগেজ থেকে অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা কোনো ধরনের প্রমাণ কি আছে?’

গণমাধ্যমের ক্লিকবেইট সাংবাদিকতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তাঁর ভাষ্য, ‘দুর্ভাগ্যজনকভাবে মানহানি এখন খুব স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে। যে খবরটি ছড়ানো হয়েছে, তার নিরিখে একটিও প্রমাণ কেউ দিতে পারেনি যে আমার লাগেজে অবৈধ কিছু পাওয়া গেছে। অথচ ক্লিকবেইটের জন্য আমার ছবি ব্যবহার করা হয়েছে। এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। কারোরই এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া কাম্য নয়।’ 

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে এই সকল অভিযোগ অমূলক এবং আমি আবারও বলছি, এই ধরনের অপ্রীতিকর ঘটনায় আমাকে জড়িয়ে যা প্রকাশিত হয়েছে সেই ব্যাপারে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি এক পোস্টে এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে এআই (Artificial intelligence, Ai) দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণেও আমার মতো অনেক শিল্পীদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়।’

বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর...
ভালোবাসা দিবস আর বিয়ের প্রথম বার্ষিকী—দুই আনন্দ একসঙ্গে ধরা দিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব-এর জীবনে। বিশেষ এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ করে...
কিছুদিন পরপর তাঁর সুরে গোটা দেশ নেচে উঠে। তাঁর গাওয়া–সুর করা গান মুহূর্তকে করে তোলে আরও আনন্দঘন। তিনি মাঝেমধ্যে অভিনয়ও করেন। সেসব কাজও দর্শকরা গ্রহণ করে তুমুল উৎসাহে। তিনি এ সময়ের জনপ্রিয়...
ইতালিতে আটকে পড়া বিমানে যাত্রীদের দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামানদুজ্জামান মিল্লাত। শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...
সম্ভাব্য নানা নাশকতা ও নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় রেখে সারা দেশে পুনরায় অতিরিক্ত সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গত ১ আগস্ট প্রথম দফার পর শুক্রবার (৭ আগস্ট) রাতে দ্বিতীয় দফায় দেওয়া এই জরুরি...
সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানীর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমেদ। তিনি বলেন, সাধারণ মানুষকে কম দামে বিদ্যুৎ সেবা দিতে কাজ করছে সরকার।
কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে ঋণের বিতরণ কমার বিপরীতে ঋণ আদায় বেশি হওয়ায় ঋণস্থিতি কমে এসেছে। মার্চের শেষে ছোট ও মাঝারি খাতের ঋণস্থিতি ২ লাখ ৯৮ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
লোডিং...

এলাকার খবর