তুরস্কে আটকা পড়েন নুসরাত ফারিয়া, ফিরলেন ঢাকায়

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

আমেরিকা-ইসরায়েলের যৌথ হামলায় বিপর্যস্ত ইরান। আর এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তুরস্কেই আটকা পড়েন তিনি। পরে দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে ঢাকার উদ্দেশে রওনা দেন এই অভিনেত্রী। 

সামাজিকমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে অনুরাগীদের নিজের এই পরিস্থিতির কথা জানান নুসরাত ফারিয়া। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি বলেন, ‌‘আজকের দিনটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়!’

তিনি আরও বলেন, ‘এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর রহমত আর মানুষের ভালোবাসা আমাকে ধরে রেখেছে। ইস্তানবুলে আমার বন্ধু আর তার পরিবার যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, বারবার খোঁজ নিয়েছে, নিশ্চিত করেছে আমি নিরাপদ আছি, সেটা কোনোদিন ভুলব না। তাদের যত্ন আর ভালোবাসা আজ আমাকে ভেঙে পড়তে দেয়নি।’

সবশেষে ঢাকায় ফেরার কথা জানিয়ে ফারিয়া আরও বলেন, ‘এখন প্লেনে বসে ঢাকায় ফিরছি। মনটা ভারি, কিন্তু কৃতজ্ঞ। শুধু চাই ‌পৃথিবীটা যেন একটু শান্ত হোক।’

নায়িকার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি নিরাপদে ছিলেন এবং অবশেষে দেশে ফিরছেন জেনে কেউ কেউ স্বস্তি প্রকাশ করেছেন। 

‘বরবাদ’ ও ‘রাক্ষস’-এর মতো বড় বাজেটের সিনেমা দিয়ে দর্শকমহলে নিজের জায়গা পাকা করা নির্মাতা মেহেদী হাসান হৃদয় এবার প্রথমবারের মতো হাত দিচ্ছেন ওয়েব কনটেন্টে। তার প্রথম...
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির হচ্ছেন গ্ল্যামারাস চিত্রনায়িকা-গায়িকা নুসরাত ফারিয়া। এবারের উৎসবে তার বিশেষ চমক হিসেবে থাকছে সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে...
নায়িকা হওয়ার পর রমজান কীভাবে কাটে—এ প্রশ্নের জবাবে ফারিয়া বলেন, ‌‘রোজার মাস আমার কাছে সবসময়ই আলাদা অনুভূতির। রোজার সময় চেষ্টা করি পরিবারকে বেশি সময় দিতে। একসঙ্গে ইফতার করা, তারাবির নামাজ আদায়,...
সংগীতশিল্পী দিলশাদ নাহার কণার পক্ষে দাঁড়িয়ে মার খাওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। প্রায় এক যুগ আগে বিদেশে একটি অনুষ্ঠানে এমন ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর