মুক্তির আগেই ৬০০ কোটির ঘরে যশের টক্সিক

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার যশের নতুন সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আয় করেছে প্রায় ৬০০ কোটি রুপি। প্রযোজক জি ধনাঞ্জয়নের বরাতে মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছে বলিউড লাইফ।

জি ধনাঞ্জয়নের মতে, এই সাফল্য কেবল যশের তারকাখ্যাতির ফল নয়; বরং পরিকল্পিত কৌশল ও প্যান-ইন্ডিয়া তারকাদের সমন্বয়ই সিনেমাটির প্রি-রিলিজ ব্যবসাকে এত বড় জায়গায় নিয়ে গেছে। তিনি জানান, মুক্তির আগেই প্রায় ৬০০ কোটি রুপির ব্যবসা নিশ্চিত করেছে ‘টক্সিক’।

টক্সিকের পোস্টার। পরিচালনায়: গীতু মোহনদাস গীতু মোহনদাস পরিচালিত এ ছবিতে যশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, রুক্মিণী বসন্ত, টোভিনো থমাস এবং অমিত কার্ভাল। ধনাঞ্জয়নের ভাষ্য, ‘ভিন্ন ভাষা ও ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের উপস্থিতিই সিনেমাটির আগাম আলোচনাকে তুঙ্গে তুলেছে।’

তিনি আরও বলেন, ‘‘নয়নতারা বলিউডে ‘জওয়ান’-এর মাধ্যমে বড় ধরনের পরিচিতি পেয়েছেন। অন্যদিকে রুক্মিণী বসন্ত অভিনীত কান্তারা বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল।’’

আগামী ১৯ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে টক্সিকের। একই দিনে ‘ধুরুন্ধর টু’ মুক্তির কথাও রয়েছে।

বিশ্লেষকের মতে, দক্ষিণ ভারতীয় কোনো সিনেমা যদি এক হাজার কোটি রুপির ঘর ছুঁতে চায়, তবে উত্তর ভারত থেকে বড় অঙ্কের আয় আসা জরুরি। তার হিসাব অনুযায়ী, যে সিনেমাগুলো এক হাজার কোটি রুপি ছাড়িয়েছে, সেগুলোর মোট আয়ের প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশই এসেছে উত্তর ভারত থেকে—অর্থাৎ প্রায় ৪০০ থেকে ৪৫০ কোটি রুপি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর