বলেছেন শোয়েব আখতার

ভারত যেন পাড়ার সেই ‘ধনীর ছেলে’, যারা ‘গরিবদের’ খেলায় নেয় শুধুই হারানোর জন্য

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ বলে কথা। কিন্তু বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা যেমন জমজমাট ম্যাচের অপেক্ষায় বসেছিলেন, তার ছিটেফোঁটাও দেখা যায়নি আহমেদাবাদে। একপেশে ফাইনালে গতকাল রোববার নিউজিল্যান্ডকে গুড়িয়ে দিয়ে ৯৬ রানের জয় তুলে নিয়েছে ভারত। একই সঙ্গে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা উদযাপন করেছে দলটি।

গতকাল ভারত ব্যাটে-বলে এতটাই দুর্দান্ত ছিল যে, নিউজিল্যান্ডকে পাড়ার দলের মতোই মনে হয়েছে। শুধু গতকালের ম্যাচ কিংবা এই বিশ্বকাপ বলেই নয়, সাম্প্রতিক সময়ে ভারত নিজেদের অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। সেটা ভালো করেই অনুধাবন করেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার।

ভারতের দাপটের বিষয়টি বোঝাতে মজার ছলে শোয়েব জানিয়েছেন, ভারত অনেকটা ‘ধনীর ছেলে’দের মতো, যারা গরিবদের বাচ্চাদের খেলায় নেয় শুধু হারানোর জন্য।

এক টিভি অনুষ্ঠানে শোয়েব আখতারের ভাষায়, ‘ভারত যেন পাড়ার সেই ধনী ছেলেটার মতো, যারা সব গরিব বাচ্চাদের ডেকে বলে—“চলো ক্রিকেট খেলি”, কিন্তু শুধু সে-ই জিততে চায়। ভারতের ক্ষেত্রেও এখন প্রায় সেটাই হচ্ছে। আজকের দিনে আসলে চারটা দলই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আর ভারত তাদের হারিয়েই জিতে যাচ্ছে।’

শোয়েব আখতার ভারতে নিয়ে যখন এভাবে বলছিলেন, একই অনুষ্ঠানে উপস্থিত থাকা সানা মির, মোহাম্মদ হাফিজ, উমর গুল ও সাকলাইন মুশতাক হাসিতে ফেটে পড়েন।

ভারতকে নিয়ে শুধু এমন মন্তব্য করেই থেমে থাকেননি শোয়েব, পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দনও জানিয়েছেন, ‘এটা ওদের নীতি, সিস্টেম আর প্রতিভার ফলাফল। ভারত দেখিয়েছে, কীভাবে সঠিক খেলোয়াড়দের সুযোগ দিতে হয়। রোহিত শার্মা ও বিরাট কোহলি বিদায় বলার পরও ভারত বিশ্বকাপ জিতে ফেলেছে। যে গতিতে ওরা এগোচ্ছে, সেটা অন্যদের জন্য অশনি সংকেত।’

এদিকে আগামী বছর সাউথ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেটে ভারত যেভাবে দাপট দেখাচ্ছে, শোয়েব আক্তারের মতে, ওই বিশ্বকাপেও ফেবারিট ভারত। আর পারলে তিনি যেন এখনই ভারতের হাতে ট্রফি তুলে দিতে চান! এটি নিয়ে মজা করে শোয়েব বলেছেন, ‘ট্রফিটা যদি আজ পাওয়া যায়, তবে আজই নিয়ে নাও।’

তালিকায় আছেন অভিজ্ঞ পাওলো দিবালাও, যিনি অতীতে জাতীয় দলে ১০ নম্বর জার্সি পরেছেন। তবে ভেতরের খবর কিন্তু অন্য কথা বলছে! সাম্প্রতিক গুঞ্জন— আর্জেন্টিনার ড্রেসিংরুমে অলরেডি নেওয়া হয়ে গেছে এক গোপন...
ম্যাচটি শেফিল্ডের ঘরের মাঠে হলেও মোটেও সহজ ছিল না। ম্যাচের মোটে ১ মিনিট যেতেই গোল হজম করেছিল শেফিল্ড। অবশ্য ৪র্থ মিনিটেই সমতায় ফেরায় তারা। ৬৭ মিনিটে আরেকদফা পিছিয়ে পড়ে শেফিল্ড। এবারও প্রতিক্রিয়া...
প্রিমিয়ার লিগ ইতিহাসে এটি যৌথভাবে সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড। এর আগে গত মৌসুমে নিউক্যাসল থেকে আলেক্সান্ডার ইসাককে দলে ভেড়াতে লিভারপুলও এই পরিমাণ অর্থ খরচ করেছিল। এবার চেলসি থেকে এনসোকে দলে...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
কুড়িগ্রামের চিলমারীতে টি আর, কাবিখা ও কাবিটা প্রকল্পের মাধ্যমে উন্নয়নমূলক কাজের নামে অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ প্রকল্পে নামমাত্র মাটি ফেলে বা কাজ না করেই বিপুল পরিমাণ...
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বদলি বাণিজ্য ও...
ঋণখেলাপিদের একের পর এক সুবিধা দেওয়ার পরও ব্যাংক খাতের খেলাপি ঋণ কমছে না। জুন প্রান্তিকে আবারও বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। মোট ঋণের যা ৩২ দশমিক ৭৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর