ইকরা আত্মহত্যা: এবার জিডি করলেন অভিনেত্রী তিথি

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৪:০৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। পরিবার ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন।

তিথির অভিযোগ, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ব্যাপক সাইবার বুলিং চলছে। শুধু তাই নয়, পরিবারকে জড়িয়ে অপমানজনক মন্তব্যও করা হচ্ছে। এমনকি তার বাসার ঠিকানা জনসমক্ষে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত কল রেকর্ডও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে বলে জানান এই অভিনেত্রী।

জাহের ও ইকরা। ছবি: সংগৃহীতসম্প্রতি অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনার পর সামাজিক মাধ্যমে তিথিকে জড়িয়ে পরকীয়ার অভিযোগ ছড়াতে থাকে। এরপর থেকেই বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

তিথি জানান, পুরো বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রমাণও জমা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে তার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত। ভিউ ব্যবসায়ী বা কোনো কনটেন্ট ক্রিয়েটরের মাধ্যমে সাইবার ট্রায়াল আমি মেনে নেব না।’

ভবিষ্যতে এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের ঘটনা ঘটলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন এই অভিনেত্রী।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর