এবার মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো শিলাজিৎকে

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

কিছু দিন আগে পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি শো চলাকালীন মঞ্চ থেকে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কে শো–মঞ্চ। এবার প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন গায়ক শিলাজিৎ মজুমদার।

শুক্রবার কলকাতার কৃষ্ণনগরের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে পারফর্ম করতে গিয়েছিলেন শিলাজিৎ। নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান চলার কথা ছিল রাত ১১টা পর্যন্ত। কিন্তু গায়কের অভিযোগ, ঘড়ির কাঁটা যখন ১০টা ৫৮ মিনিট ছুঁয়েছে, ঠিক তখনই অনুষ্ঠানস্থলে হাজির হয় পুলিশ।

শিলাজিৎ দাবি করেন, পুলিশ নোংরা ইশারায় গান থামানোর নির্দেশ দেয় এবং মঞ্চ থেকে নেমে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান তিনি। গায়কের কথায়, ‘এভাবে আমাকে অসম্মান করতে পারেন না আপনি। এর চেয়ে অনেক বেশি আওয়াজ তো আপনাদের সহ্য করতে হয়। আয়োজকেরা আমাকে রাত ১১টা পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু তখনও তো ১১টা বাজেনি।’

রাগে-ক্ষোভে শেষ পর্যন্ত মঞ্চ ছেড়ে নামেন শিলাজিৎ। নামার সময় পুলিশকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি। আপনি আমাকে না চিনতেই পারেন, কিন্তু এখানে আসা বহু মানুষ আমাকে চেনে। আর পাঁচ মিনিট গান গাইতে দিলে আপনাদের কী এমন সমস্যা হত?’

শিল্পীদের প্রতি অসম্মানের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘এভাবে শিল্পীদের অপমান করছেন। ভোটের সময় রাজনৈতিক দলগুলোর সভা কীভাবে সামলাবেন, সেটাও দেখব।’

ঘটনার সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা ছড়াতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

উল্লেখ্য, এর আগেও কৃষ্ণনগরে অনুষ্ঠান করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন শিলাজিৎ। সে সময় একটি ইনস্টাগ্রাম ভিডিওয় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। এবার ফের একই শহরে শো করতে গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন এই গায়ক।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর