বিটিভিতে ‘ওয়ারফেজ’র একক শো

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ আয়োজন মানেই আনন্দ, উৎসব আর সংগীতের সমাহার। সেই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলতে এবারের ঈদে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে এই রাষ্ট্রীয় টিভি চ্যানেল।

দুই পর্বে সাজানো এ আয়োজনের এক পর্বে থাকছে একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা, শিরোনাম ‘পথচলা’। এতে ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় ৮টি গান পরিবেশন করবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।

আর্ক’র পরিবেশনা। ছবি: বিটিভি

অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর ও তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ।

ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচার হবে এই বিশেষ ব্যান্ড শো। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা হয়ে উঠবে আরও উচ্ছ্বাসময়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর