মানামের সংগীত, আসিফের কথা, গাইলেন কিশোর

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম

রোমান্টিক আবহের নতুন গান ‘আমি কেমন তুমি জানো’ গেয়েছেন কণ্ঠশিল্পী কিশোর দাস। আগামী ১৭ মার্চ গানটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানটির কথা লিখেছেন গীতিকার আসিফ ইকবাল। সুর করেছেন অমিত চ্যাটার্জি এবং সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। নির্মাতাদের মতে, সফট রোমান্টিক আবহে তৈরি গানটিতে প্রেম, হাহাকার এবং না বলা কিছু অনুভূতির প্রকাশ রয়েছে।

গানের ভিডিও ধারণ করা হয়েছে প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা রাঙামাটিতে। এতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী। ভিডিওটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী।

গানটি নিয়ে কিশোর দাস বলেন, ‘গানচিলের ব্যানারে প্রকাশ পাচ্ছে “আমি কেমন তুমি জানো”। গানটি হয়ে ওঠার পেছনে গীতিকার আসিফ ইকবাল ভাইয়ের বড় অবদান রয়েছে। তিনি অসাধারণ একটি লিরিক লিখেছেন। মানাম আহমেদ ভাইয়ের সঙ্গেও আমরা প্রায় আট থেকে দশ দিন একসঙ্গে কাজ করেছি। গানটির মধ্যে যেমন এক ধরনের শান্তি আছে, তেমনি আছে একটুখানি হাহাকার এবং না বলা কিছু অনুভূতি।’

গানটি নিয়ে আশাবাদী গীতিকার আসিফ ইকবালও। তিনি বলেন, ‘শিরোনাম থেকেই বোঝা যায় গানটিতে প্রেম, হাহাকার এবং না বলা কিছু অনুভূতির কথা রয়েছে। সেই আবেগটাই কথার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। কিশোর দারুণ গেয়েছে, মানাম আহমেদ অসাধারণ সংগীত করেছেন এবং অমিত চ্যাটার্জিও সুন্দর সুর দিয়েছেন। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর