পান্থ কানাইয়ের চুমকি, মডেল বাশার-পারশা

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ পিএম

বাংলা সিনেমার জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’—খুরশীদ আলমের কণ্ঠে ‘দোস্ত দুশমন’ ছবিতে গানটি একসময় ব্যাপক সাড়া ফেলেছিল। পরবর্তী সময়ে পান্থ কানাই এটি রিমেক করে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দেন। সেই জনপ্রিয়তার সূত্র ধরেই তৈরি হয়েছে ‘আবার চুমকি’।

গানটির কথা লিখেছেন ইরফান তুষি, আরিফ হোসাইন ও সাজিন সালমান। সংগীত পরিচালনা করেছেন বিবেক। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু।

ভিডিওতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। ৬০-৭০ দশকের আবহে নির্মিত এই ভিডিওতে পুরনো বাংলা সিনেমার নস্টালজিয়া তুলে ধরা হয়েছে। ভিন্ন লুকে দেখা যাবে দুই মডেলকে।

গানটি প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘খুরশীদ আলমের গাওয়া ‘চুমকি চলেছে একা পথে’ একটি কালজয়ী গান। সেটির রিমেকের পর ভালো সাড়া পেয়েছিলাম। দীর্ঘদিনের পরিশ্রমে তৈরি হয়েছে ‘আবার চুমকি’। আশা করছি, এটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

খায়রুল বাসার বলেন, ‘চুমকি চলেছে একা পথে আমাদের প্রজন্মের কাছেও জনপ্রিয়। ‘আবার চুমকি’-তে কাজ করা ভিন্ন অভিজ্ঞতা। অংশু ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। গানটিতে ফান ও উৎসবের দারুণ মুড রয়েছে।’

গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল বলেন, ‘‘চুমকি চলেছে একা পথে’ বাংলা গানের একটি বড় সম্পদ। সেই জনপ্রিয়তাকে সামনে রেখে ‘আবার চুমকি’ নতুনভাবে দর্শকদের কাছে পৌঁছাবে।’’

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
বুরু চেতান গানটি লিখেছেন সাঁওতালদের জাতীয় সংগীতখ্যাত ‌‘বাংলাদিশাম মজ দিশাম’ গানের সুরকার ও গীতিকার রেভা. যোনা মূর্মূ। কথাগুলো এমন—‘বুরু চেতান চেতানতে হইতে লাড়াঃকান/ হইতে লাড়াঃকান হিপিড়ে হিপিড়/...
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর