‘৪৪ বছরে বিয়ে করা কি দোষের?’—ক্ষোভপ্রকাশ বাহুবলি তারকা আনুশকার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৯:১০ এএম

দক্ষিণী তারকা আনুশকা শেট্টিকে ঘিরে আবারও বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, এক ব্যবসায়ীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন ‘বাহুবলি’খ্যাত এই অভিনেত্রী। এমনকি শোনা যায়, দুই পরিবারের বহুদিনের ঘনিষ্ঠতা এবার আত্মীয়তায় রূপ নিতে যাচ্ছে।

এর আগে প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন বহুবার শোনা গিয়েছিল। এমনকি তাঁদের বিয়ের কথাও উঠেছিল একসময়। তবে নতুন করে ব্যবসায়ী পাত্রের খবর সামনে আসতেই বিষয়টি নিয়ে শুরু হয় নতুন আলোচনা।

যদিও এই খবর প্রকাশ্যে আসার পরই মুখ খুলেছে আনুশকার টিম। তাদের বক্তব্য, ‘কারও ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম তৈরি করার আগে অন্তত একটি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করা উচিত।’ তারা আরও জানায়, গুজবের ভিত্তিতে খবর প্রকাশ করা একেবারেই অনুচিত।

বিবৃতিতে বলা হয়, ‘সঠিক তথ্য আর গুজবের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। কিন্তু অনেক সময় সেই পার্থক্য এড়িয়ে যাওয়া হয়।’

এদিকে আনুশকার বয়স নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে—এ বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে তাঁর টিম। তাদের কথায়, ‘বারবার ৪৪ বছর বয়সটিকে সামনে আনা হচ্ছে কেন? এতে কি বোঝাতে চাওয়া হচ্ছে যে, এই বয়সে বিয়ে করা কোনো অস্বাভাবিক বা বিতর্কিত বিষয়?’

তারা আরও প্রশ্ন তোলে, ‘যদি বয়স এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে এই আলোচনা কেন হয় না? নারীদের ক্ষেত্রেই কেন ভিন্ন মানদণ্ড?’

টিমের মতে, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এ ধরনের সংবেদনশীল তথ্য প্রকাশের আগে কিছু সীমারেখা মেনে চলা উচিত। একই সঙ্গে তারা আহ্বান জানায়, পুরুষ অভিনেতাদের মতোই নারী অভিনেত্রীদের প্রতিও সমান সম্মান দেখানো প্রয়োজন।

উল্লেখ্য, গুঞ্জনে আরও শোনা গিয়েছিল, দুই পরিবার গোপনে ঘরোয়া আয়োজনে বিয়ের পরিকল্পনা করছে। যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি, তবে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর