ঈদে একগুচ্ছ নতুন গান (পর্ব-৩)

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৯:১৪ পিএম

ঈদ উপলক্ষে সংগীতশিল্পীদের থাকে বিশেষ পরিকল্পনা। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরে প্রকাশ পেয়েছে একগুচ্ছ নতুন গান। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল সেইসব গানের খোঁজ—

মিফতাহ জামান
চাঁদরাতে প্রকাশ পেয়েছে মিফতাহ জামানের নতুন গান ‘অন্য কারো গল্পে’। কথা লিখেছেন কামরুল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন গায়ক নিজেই। গানটির জন্য এআই ভিজ্যুয়াল বানিয়েছেন মোহাম্মদ আশিবুজ্জামান রূপম।

পড়শী-ইমরান
এবারের ঈদে প্রকাশিত হয়েছে পড়শী ও ইমরান মাহমুদুলের নতুন গান ‘জোনাক জ্বলা রাতে’। সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত এই গানের লিরিক্স লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

শফি মন্ডল
ঈদুল ফিতর উপলক্ষে ‘বনের পাখি’ শিরোনামে নতুন গান প্রকাশ করেছেন বাউল শফি মন্ডল। তাঁর সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন শান্তনা মন্ডল। গানটি লিখেছেন রনক রায়হান।

লালন-চিৎকার
প্রকাশ পেয়েছে ব্যান্ড লালন ও চিৎকারের নতুন গান ‘দিয়া কিছু নিয়া রে’। লিরিক্স লিখেছেন চিৎকার ভোকালিস্ট তোফায়েল আহমেদ পদ্ম। সংগীতায়োজন করেছেন ব্যান্ড লালনের দলনেতা ও ড্রামার থেইন হান মং তিতি।

ব্লু বার্ডস
দীর্ঘদিন পর ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ করেছে দেশের প্রথম নারীদের ব্যান্ড ব্লু বার্ডস। শিরোনাম ‌‘আবার দেখা হলে’। গানটি লিখেছেন জ্যাকব ডায়েস। সুর করেছেন লরেন্স ডায়েস। মিউজিক ভিডিও আকারে প্রকাশিত এই গানে মডেল হয়েছেন ফ্লোরেন্স জ্যোতি।

এসেইস
ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে এসেইস ব্যান্ডের নতুন গান ‌‘চলনা পিয়াসী’। লিরিক্স লিখেছেন রাকিয়া ইশরা। সুর করেছেন সাইফ শরীফ।

ঈদুল ফিতরে প্রকাশিত আরও গান:

 

 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর