পিএসএলে মোস্তাফিজ ‘কিপটে’, পকেট ফাঁকা হলো তাঁর দলের

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

পিএসএলে গতকাল রোববার মোস্তাফিজুর রহমান যেন নিজের আগের ম্যাচের স্মৃতিই ফিরিয়ে আনলেন। হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে আগের ম্যাচে ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি পেসার। গতকাল করাচি কিংসের বিপক্ষে ২০ রানে নিলেন ১ উইকেট।

কিন্তু হায়দরাবাদের বিপক্ষে জয় পেলেও গতকাল দিনটা পক্ষে ছিল না মোস্তাফিজের দল লাহোর কালান্দার্সের। ম্যাচের শেষদিকে বল বিকৃতির অভিযোগে ৫ রান জরিমানা খাওয়া লাহোর ম্যাচটা হেরেছে ৪ উইকেটে।

অবশ্য আগে ব্যাটিং করে লাহোর খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। ৯ উইকেট হারিয়ে মোটে ১২৮ রান তুলেছিল। এমনকি ব্যাটহাতে নামতে হয়েছিল মোস্তাফিজকেও (১*)। এরপরও মোস্তাফিজ-শাহিন শাহ আফ্রিদিদের দুর্দান্ত বোলিংয়ে এই স্বল্প সংগ্রহ দিয়েই ম্যাচটা জমিয়ে তুলেছিল লাহোর। এক পর্যায়ে তো মনে হয়েছিল, ম্যাচটা জিতেও যেতে পারে মোস্তাফিজের দল। কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত পক্ষে থাকল না লাহোরের।

জয়ের জন্য শেষ ওভারে ১৪ রান দরকার ছিল করাচি কিংসের। দলটির হাতে তখনো ৫ উইকেট। এমন সময় দুই আম্পায়ার হঠাৎই বল পরীক্ষা-নিরীক্ষা করলেন। বলের অবস্থা (কন্ডিশন) পরিবর্তন হওয়ায় বল পাল্টে ফেললেন তারা। আর বল বিকৃতির জন্য লাহোর ৫ রান জরিমানা খেয়ে বসে। এতে ১৪ রান থেকে নেমে করাচির নতুন লক্ষ্য দাঁড়ায় ৯ রান।

হারিস রউফের করা শেষ ওভারের প্রথম বলে করাচি একটা উইকেট হারালেও ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে চার-ছক্কা মেরে করাচির ৪ উইকেটের জয় নিশ্চিত করেন আব্বাস আফ্রিদি। তাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম হারের স্বাদ পায় মোস্তাফিজের লাহোর।

দল হারলেও গতকাল মোস্তাফিজ একটা মাইলফলক ছুঁয়েছেন। গতকালের উইকেটটিসহ স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশি বাঁহাতি পেসারের উইকেট এখন ৪১৪টি। এই সংস্করণে বাঁহাতি পেসারদের মধ্যে যা যৌথভাবে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টিতে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের উইকেটও সমান ৪১৪টি।

তবে একটা জায়গায় আমিরের চেয়ে এগিয়ে মোস্তাফিজ। পাকিস্তানি পেসারকে ৪১৪ উইকেটের জন্য খেলতে হয়েছে ৩৫৫ ম্যাচ। অন্যদিকে ৩২৪ ম্যাচ খেলেই সেই সংখ্যা ছুঁয়ে ফেললেন মোস্তাফিজ।

মোস্তাফিজের এই কীর্তির দিনে লাহোরের সেরা বোলার ছিলেন শাহিন শাহ আফ্রিদি। ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার।

এই দলে খেলেন আরেক বাংলাদেশি- পারভেজ হোসেন ইমনও। আগের ম্যাচের মতো গতকালও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ইমন। ১২ বলে ১ ছক্কায় ১২ রান করেই ড্রেসিংরুমের পথ ধরেছেন। এর আগে হায়দরাবাদের বিপক্ষে ১৩ বলে ১৪ রান করেই আউট হয়েছিলেন বাঁহাতি এ উইকেটকিপার ব্যাটসম্যান।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর