পিএসএলে ফের বিতর্ক 

গভীর রাতে হোটেলে বহিরাগত আনার অভিযোগ, মোস্তাফিজের সতীর্থ বললেন ‘ওরা আমার বন্ধু’

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

পাকিস্তান সুপার লিগে একদিনে একাধিক বিতর্কিত ঘটনার দেখা মিলেছে। মোস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দার্সের বিরুদ্ধে গতকাল বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। একই দিনে ম্যাচ শেষে লাহোরের বিদেশি ক্রিকেটার সিকান্দার রাজা ও অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির বিরুদ্ধে এল গুরুতর অভিযোগ। 

এই দুই ক্রিকেটার লাহোরে হোটেলের নিরাপত্তা নীতিমালা ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে। করাচি কিংসের বিপক্ষে(গতকালকের ম্যাচ) ম্যাচের আগের রাতে হোটেল কক্ষে ৪ জন বন্ধু এনেছিলেন সিকান্দার রাজা। তবে বন্ধুদের রাতে হোটেলে আনার ব্যাপারে কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হলেও সেটি প্রত্যাখ্যান করা হয়েছিল। এমনকি স্থানীয় পুলিশ সতর্ক করার পরও কথা শোনেননি সিকান্দার রাজা।

ঘটনাটি উত্তাপ ছড়ায় যখন ডিআইজি মুহাম্মদ ফয়সাল পিএসএল সিইও সালমান নাসির ও পিসিবির দুর্নীতি দমন ইউনিটকে বিষয়টি জানান। যেখানে নিরাপত্তা নির্দেশনা অমান্য করার বিষয়টি উল্লেখ করা হয়। 

তবে এই ঘটনায় সরল স্বীকারোক্তি দিয়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটার সিকান্দার রাজা। গতকাল ম্যাচ শেষে রাজা সংবাদ সম্মেলনে বলেন, যারা এসেছিল তাঁরা এই ক্রিকেটারের বন্ধু হন এবং কয়েকজন পরিবারের সদস্যও। 

রাজার অনুরোধেই লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অতিথিদের হোটেল ঢুকতে সাহায্য করেছিলেন। 

হোটেলে অতিথি আনার ঘটনায় রাজা সংবাদ সম্মেলনে বলেন, ‘শাহিন শাহ আফ্রিদি কাউকে জোর করে কিছু করাননি। আমার বন্ধুরা এবং পরিবার এসেছিল, আমার অনুরোধে আফ্রিদি তাদের (আমার রুমে আসার ক্ষেত্রে) সাহায্য করেছিলেন। যদি এমন হতো যে অতিথিদের আমাদের রুমে নিয়ে আসা নিষিদ্ধ... আমি তা জানতাম না এবং এই ব্যাপারে আফ্রিদিও জানতেন না। এখানে দোষী আমি, আফ্রিদি নন। ও শুধু আমার অনুরোধে সাহায্য করেছে, কারণ এরা আমার পরিবারের ঘনিষ্ঠ এবং বন্ধু। আমি চাইনি বিজনেস সেন্টারে তাদের সাথে দেখা করতে। আমরা উপরে ৪০ মিনিট বসেছিলাম।’ 

ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সিকান্দার রাজা ৪০ মিনিটের কথা বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসএল সিইওকে দেওয়া পুলিশের একটি চিঠি ভাইরাল হয়েছে। সেই চিঠিতে পুলিশ দাবি করেছে, প্রায় তিন ঘণ্টা অতিথিরা হোটেলে ছিলেন। কালান্দার্সের ভেতরের সূত্র ক্রিকইনফোকে জানিয়েছে, অতিথি নিয়ে যাওয়ার সময় কাউকে জোর করে প্রবেশের ঘটনা ঘটেনি।

এই ব্যাপারে পিসিবির মিডিয়া কমিটির প্রধান ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরা দুজন লাহোর কালান্দার্স খেলোয়াড়ের সঙ্গে জড়িত একটি ঘটনার বিষয়ে অবগত এবং বিষয়টি নিয়ে পিএসএলের সঙ্গে যোগাযোগ চলছে।’ 

পুলিশের চিঠিতে পিএসএলকে অনুরোধ করা হয়েছে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়। এখন পর্যন্ত পিসিবি এবং পিএসএলের তরফ থেকে এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ইউনিটের তদন্তের পর দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন সাবেক বিসিবি কাউন্সিলর ও অডিট কমিটির সাবেক সদস্যসচিব রাকিবুল ইসলাম সানি।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
তবে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে নামফলকটি সাময়িক সরিয়ে ফেলা হলেও ওই স্ট্যান্ডের নাম পরিবর্তন করা হয়নি। ওই নাম...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর