রাহুলের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘কালো তালিকাভুক্তি’র দাবি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম

ওড়িশার তালসারিতে একটি সিরিয়ালের শুটিং চলাকালে সমুদ্রে তলিয়ে গিয়ে মারা যান জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর মৃত্যুতে কিছু প্রশ্নের উত্তর এখনও অধরা। বিশেষ করে শুটিং ইউনিটের বক্তব্যের সঙ্গে পুলিশের হাতে আসা ফুটেজে অসঙ্গতি পাওয়ায় রহস্য আরও দানা বেঁধেছে! এমন অবস্থায় শুটিংয়ে শিল্পীদের নিরাপত্তা-সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। তাদের অভিযোগ, গাফিলতির কারণেই প্রাণ হারালেন রাহুল। সেই প্রেক্ষিতে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ও চ্যানেলকে ‌কালো তালিকাভুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি রাহুলের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তুলেছে এআইসিডব্লিউএ। পাশাপাশি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছে তাঁরা। সংগঠনটির দাবি, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের পক্ষ থেকে একাধিকবার সতর্ক করা হয়েছে যে, প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়শই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করে থাকে। ফলে কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে।’

যোগ করে বলা হয়, ‘প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের সিনেজগতে এমন দুর্ঘটনা ঘটে। যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী ও শিল্পীদের প্রাণহানি ঘটে। তবে দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ধামাচাপা দেওয়া হয় এবং দোষীদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সেই প্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।’ 

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছে রাহুলের ঘটনার অধিকতর তদন্তের দাবিও তুলেছে এআইসিডব্লিউএ। সর্বভারতীয় এই চলচ্চিত্র সংগঠনের দাবি, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের প্রযোজনা সংস্থা ও সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘হত্যা’র অভিযোগে এফআইআর দায়েরের পাশাপাশি প্রযোজক, প্রযোজনা সংস্থা ও চ্যানেলকেও কালো তালিকাভুক্ত করা হোক। 

এ ছাড়াও রাহুলের পরিবারকে ১ কোটি রুপি ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেও সোচ্চার হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এই ক্ষতিপূরণ প্রযোজনা সংস্থা ও চ্যানেলের কাছ থেকে আদায় করতে হবে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
তা কী সেই সমীকরণ? এবারের বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা ১০। আর মেসি গোল করেছেন ৮টি। তবে আর্জেন্টিনা অধিনায়কের হাতে একটি ম্যাচ বাকি আছে। আজ স্পেনের বিপক্ষে ফাইনালে যদি ২টি গোল করেন মেসি- তবে দুজনের...
২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে যেখানে অর্থলোপাট হয়েছে, সেখানে বর্তমান সরকার দেশের অর্থ অপচয় রোধ করেছে বলে মন্তব্য করেছেম তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
জুলাই আন্দোলনও যে স্বপ্ন আশা নিয়ে হয়েছে, তা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর