নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ এএম

নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা  ৪ হাজার লিটারের বেশি ডিজেল তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অর্থদণ্ডে দণ্ডিত ব্যক্তি হলেন হাটখলা বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী রহমত উল্লাহ।

আদালত পরিচালনা করেন, নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. শামছুজ্জামান আসিফ।

অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান, ডিজেল তেলের অবৈধ মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হাটখলা বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল তেল পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তখন সরকারের অনুকুলে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুতের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, ‘জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল অব্যাহত থাকবে।’

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর