এবার ইরানের প্রেসিডেন্ট বললেন, 'আঙুল এখনো ট্রিগারেই আছে'

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

যুদ্ধবিরতির মধ্যে বুধবার ও বৃহস্পতিবার লেবাননে চালানো ইসরায়েলের ভয়াবহ বিমান হামলাকে 'প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন' বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ধ্বংসাত্মক এই হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আবারও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি।  বিবিসি'র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, 'ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।'

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরদিনই লেবাননের ওপর এই হামলাকে 'প্রতারণা এবং সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ' হিসেবে অভিহিত করেছেন মাসুদ পেজেশকিয়ান।

পোস্টে হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, 'এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না। আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।'

এদিকে, হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বুধবার রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লিখেছেন, 'যদি কোনো কারণে চুক্তি না হয়—যার সম্ভাবনা খুবই কম—তবে এমন লড়াই শুরু হবে যা আগে কেউ কখনো দেখেনি। এটি হবে আগের চেয়েও ব্যাপক এবং আরও শক্তিশালী। ইরানের কাছে অবশ্যই কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না এবং হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত ও নিরাপদ হতে হবে।'

উল্লেখ্য, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরদিন বুধবার লেবাননে ধ্বংসাত্মক হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী। 

রাজধানী বৈরুতসহ লেবাননের বেশ কয়েকটি অঞ্চলে মাত্র ১০ মিনিটের ব্যবধানে ১০০টি বিমান হামলা চালায় ইসরায়েল। এতে দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১২০০ জন। নৃশংস এই হামলার ঘটনায় লেবাননে একদিনের শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর