ফুটবল তারকার সঙ্গে গায়িকা টেইলর সুইফটের বিয়ে

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

প্রেম, বাগদান—সব জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বিশ্বসংগীতের সুপারস্টার টেইলর সুইফট ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানা গেছে, আগামী ৩ জুলাই নিউইয়র্কে বসছে এই তারকা জুটির বিয়ের আসর। আয়োজন ঘিরে রাখা হয়েছে কঠোর গোপনীয়তা। এমনকি অতিথিদের আমন্ত্রণ গ্রহণের আগেই গোপনীয়তা রক্ষার চুক্তিতে সই করতে বলা হয়েছে।

দুই বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সারেন এই জুটি। বাগদানের প্রায় এক বছর না পেরোতেই এবার সংসার জীবন শুরু করতে যাচ্ছেন তারা। তবে এখনো বিয়ের ভেন্যু প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, জাদুঘরসদৃশ কোনো অভিজাত স্থানে অনুষ্ঠিত হবে এই আয়োজন।

সম্প্রতি নিউইয়র্কে বধূ সাজে দেখা গিয়েছিল টেইলর সুইফট-কে। সেই ছবি ফাঁস হওয়ায় কিছুটা বিরক্ত হয়েছেন তারা। তবে এ নিয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই।

২০২৩ সালের জুলাইয়ে একটি স্টেডিয়ামে পারফর্ম করার সময় কাছাকাছি আসেন তারা। এরপর সেপ্টেম্বরে শুরু হয় প্রেমের গুঞ্জন, আর ডিসেম্বরে নিজেই সেই সম্পর্কের কথা স্বীকার করেন সুইফট। পরে আগস্টে সামাজিক মাধ্যমে বাগদানের ঘোষণা দেন এই তারকা যুগল।

এর আগে ব্রিটিশ অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সুইফট। ২০২৩ সালের এপ্রিলে সেই সম্পর্কের ইতি ঘটে। এছাড়া টম হিডলস্টোন, কেলভিন হ্যারিস, হ্যারি স্টাইলস, জো জোনাস ও জ্যাক জিলেনহলের সঙ্গেও তার সম্পর্কের খবর শোনা গিয়েছিল।

অন্যদিকে, তিনবারের সুপার বোলজয়ী ট্র্যাভিস কেলসে অনেক আগেই সুইফটের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। অবশেষে সেই ভালোবাসাই এখন বিয়ের রূপ নিতে যাচ্ছে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর