খাগড়াছড়ির দীঘিনালায় আগুনে পুড়ে গেছে নয়টি দোকান। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলায় শান্তিপুর এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পরে তা ছড়িয়ে পড়ে।
দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পংকজ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পংকজ বড়ুয়া জানান, আগুনে প্রায় নয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পংকজ বড়ুয়া আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


