সপরিবারে শিশুতোষ মঞ্চ নাটক দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে বেইলি রোডের মহিলা সমিতিতে শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ উপভোগ করেছেন। এর আগে মেয়েকে নিয়ে সিনেমাও দেখেন তিনি।

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

বেইলি রোডে মহিলা সমিতিতে পরিবার নিয়ে মঞ্চ নাটক দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শিশুতোষ এই নাটকটির নাম ‘কবি চিতাবাঘ’। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী বেইলি রোডে মহিলা সমিতি মঞ্চে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে যান। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী সপরিবারে সেখানে যান এবং নাটক দেখেন।’

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী নাটক দেখতে এসেছে এ ঘটনা মিলনায়তনে প্রবেশের পর শিশু দর্শক ও অভিভাবক জানার পর তাদের মধ্যে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার যখন মঞ্চে ওঠেন তখন পুরো মিলনায়তনে দর্শকেরা তুমুল করতালি দিয়ে অভিনন্দন জানায়।’

অতিরিক্ত প্রেস সচিব আরও বলেন, ‘নাটক দেখার বিনোদনের জন্য নয়, মূলত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা শিশু শিল্পীদের উৎসাহ দিতেই যান। প্রধানমন্ত্রী পরে শিশু শিল্পীদের সাথে ফটোসেশনেও অংশ নেন।’

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর