চলে গেলেন আশা ভোঁসলে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম

থেমে গেল সোনালী দিনের কণ্ঠস্বর। চিরতরে চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। আজ রোববার দুপুরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

ভারতীয় গণমাধ্যমে শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে আনন্দ ভোঁসলে। জানা যায়, আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে এ কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ করেই আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, শিল্পীর নাতনি জানাই ভোঁসলে জানান, ফুসফুসে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি এ কিংবদন্তি গায়িকা। 

তবে ভোঁসলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত কয়েক মাস ধরেই অসুস্থ গায়িকা। গতকাল সন্ধ্যায় তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, মা সেবন্তী মঙ্গেশকর। বাবার মৃত্যুর পর মাত্র ১০ বছর বয়সে বড়বোন লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর গান গাওয়া শুরু। ১৯৪৮ সালে ‘চুনরিয়া’ ছবির মাধ্যমে তিনি হিন্দি প্লেব্যাক দুনিয়ায় অভিষেক করেন। 

কয়েক দশকের সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন আশা ভোঁসলে। হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয়সংগীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে—প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন। তাঁর গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
দুর্নীতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন মোড় এসেছে। তাঁকে হস্তান্তরের বিষয়ে দুবাই পুলিশ নীতিগত সম্মতি জানালেও আইনি ও কারিগরি...
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যত দিন মার্কিন হামলা অব্যাহত থাকবে, তত দিন হরমুজ প্রণালি না খোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর আগে হরমুজে...
হেনস্তার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ স্থগিত করা হয়েছে। এর ফলে প্রায় ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে শিক্ষার্থীরা রেল অবরোধ স্থগিত করে। এর...
বিশ্বকাপ ফাইনালের শেষে স্পেনের খেলোয়াড়দের মারপিট করা নিয়ে ফিফার তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা। ফিফার শৃঙ্খলা কমিটি একজন প্রসিকিউটর নিয়োগ করেছে যিনি শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি খতিয়ে দেখবেন। ব্রিটিশ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর