বাংলাদেশে নেটফ্লিক্সের পদচারণা, ঢাকায় এল যুক্তরাজ্যের প্রযোজক দল

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

চলচ্চিত্রাঙ্গনে শুরু হচ্ছে এক নতুন যুগ! প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র পুরোপুরি বাংলাদেশে নির্মিত হচ্ছে, যা মুক্তি পাবে বিশ্বখ্যাত স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ইতিমধ্যেই চলচ্চিত্রটির সংশ্লিষ্ট যুক্তরাজ্যের প্রখ্যাত প্রযোজকদের একটি দল ঢাকায় এসে পৌঁছেছেন। আর তাঁদের হাত ধরেই শুরু হতে যাচ্ছে এমন এক চলচ্চিত্র যাত্রা, যা বদলে দিতে পারে দেশের চলচ্চিত্রশিল্পের ভবিষ্যৎ।
 
জানা যায়, রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে ইতিমধ্যেই চলছে শুটিংয়ের প্রস্তুতি। এতে অভিনয় করবেন বাংলাদেশি শিল্পীরা। বর্তমানে সিনেমাটির প্রযোজক দল ব্যস্ত সময় পার করছে কাস্টিং শিডিউল তৈরি, অডিশন আয়োজন এবং প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করার কাজে। তাঁদের লক্ষ্য বাংলাদেশের মানুষের গল্প, আবেগ-অনুভূতি ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

চলচ্চিত্রবোদ্ধাদের মতে, এই উদ্যোগ দেশের চলচ্চিত্রশিল্পের জন্য এক ঐতিহাসিক সুযোগ। এটি শুধু আন্তর্জাতিক দরজা খুলে দেবে তা নয়, বরং দেশের নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য নতুন স্বপ্নের দিগন্ত উন্মোচন করবে।

নির্মিতব্য চলচ্চিত্রটির বাংলাদেশি প্রযোজক-গল্পকার সাঈদ আহমেদ ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এটি কেবল একটি প্রজেক্ট নয়, এটি বাংলাদেশের সিনেমার জন্য একটি টার্নিং পয়েন্ট। এখান থেকেই শুরু হতে পারে আমাদের বৈশ্বিক যাত্রা।’

যদিও এই চলচ্চিত্রের নাম কিংবা পরিচালক সম্পর্কে এখনই খুব বেশি জানাতে চাইছেন না সাইদ আহমেদ। তিনি শুধু জানালেন, আগামী ১৪ এপ্রিল শিল্পী বাছাইয়ের জন্য অডিশন অনুষ্ঠিত হবে।

এ প্রযোজক-গল্পকারের মতে, সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে এই চলচ্চিত্র শুধু একটি সফল প্রজেক্টই হবে না—এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা। আর সেই গল্প শুরু হচ্ছে ঢাকায়।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর