পয়লা বৈশাখে বর্ণিল উৎসব, ঐতিহ্য-আধুনিকতার মিলন

পয়লা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন, যা ঐতিহ্য ও আধুনিকতার অনন্য মিলনমেলা। মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, হালখাতা ও নানা লোকজ উৎসবের মাধ্যমে দিনটি উদযাপিত হয় সারা বাংলাদেশে। ইতিহাস ও সংস্কৃতির এই বিশেষ দিনটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম

বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ, ঐতিহ্য আর সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। মোগল সম্রাট আকবরের সময়ে শুরু হওয়া বঙ্গাব্দ আজ শুধু বর্ষপঞ্জি নয়, বরং অসাম্প্রদায়িক চেতনা ও জীবনধারার প্রতীক। ইউনেস্কো স্বীকৃত শোভাযাত্রা, নতুন প্রজন্মের ভিন্ন ধারা এবং ঐতিহ্য-আধুনিকতার মেলবন্ধনে বাংলা নববর্ষ এখন এক বহুমাত্রিক উৎসব। গ্রাম থেকে শহর সবখানেই উৎসবের রং ছড়িয়ে দেয় এই দিনটি।

মোগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিষ্টাব্দে কৃষি খাজনা আদায়ের সুবিধার্থে ফসলি সন হিসেবে প্রথমে এই পঞ্জিকা প্রবর্তন করেন। পরে যা বঙ্গাব্দ বা বাংলাবর্ষ নামে পরিচিত হয়।

পয়লা বৈশাখে ইউনেস্কো স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যার প্রথম আয়োজন ১৯৮৯ সালে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে। ১৯৯০ সাল থেকে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘মঙ্গল শোভাযাত্রা’। ড. ইউনূসের অন্তবর্তী সরকার ফিরে যায় প্রথম নাম আনন্দ শোভাযাত্রায়। আর এবার পালিত হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে।

বাংলা একাডেমি উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া বলেন, ‘বারো মাসের বারো রকমের যে বৈচিত্র্য এবং এর মধ্য দিয়ে মানুষের যে মানসিক পরিবর্তন হয়, সাংস্কৃতিক ঐতিহ্যের যে পরিবর্তন ঘটে বা ভূ-প্রকৃতির যে পরিবর্তনগুলো ঘটে সেগুলো কিন্তু লিপিবদ্ধ করা আছে। বাংলাদেশে বহু জাতি-গোষ্ঠীর মানুষ বৈশাখ উদযাপন করে। বৈশাখ কখনো হারাবে না।’

পান্তা-ইলিশ বেশ ঘটা করেই দিনের অন্যতম জনপ্রিয় খাবারে পরিণত হলেও এটি নতুন রেওয়াজ। আলোচনা-সমালোচনার মুখে সম্প্রতি এই রেওয়াজ থেকে বের হয়ে আসে নতুন প্রজন্ম।

দিবসটিকে ঘিরে পুরোনো বছরের হিসাব বন্ধ করে নতুন বছরের নতুন খাতা খোলার রেওয়াজ, যা মূলত ব্যবসায়ীদের মাঝেই প্রচলিত।

গ্রাম কি শহর বিভিন্ন স্থানে বৈশাখী মেলার প্রচলন বহু পুরোনো। মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস ও বিভিন্ন মৃৎশিল্প ও লোকজ খেলনা ছাড়াও মাটির পুতুল, কুটির শিল্প, নকশি কাঁথা ও মুড়ি-মুরকি, সন্দেশসহ নানা রকম পিঠাপুলির সমাহার থাকে। এ ছাড়াও নৌকাবাইচ, বাউল গানের পাশাপাশি দিনজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার রেওয়াজও প্রচলিত।

পয়লা বৈশাখকে শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয়ার সামাজিক আয়োজন মনে করেন বিশিষ্টজনেরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে ৯৫ প্লাটুন বিজিবি...
আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় এবং ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর