কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

নববর্ষের প্রথম দিনই চালু হলো কৃষক কার্ড। মঙ্গলবার টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত সমাবেশ মঞ্চ থেকে দেশব্যাপী এই কার্ড বিতরণের প্রি-পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রী সমাবেশ মঞ্চেই বেশ কয়েকজন কৃষক–কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন। প্রথমে আবু কায়সার নামের এক কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন তিনি। রুমান, শাহানুর, শাহ আলম, জুলেখা আখতার, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী প্রমুখ কৃষককে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড ও গাছের চারা নিতে দেখা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিতরণ কর্মসূচি চলছিল। 


এর আগে, কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে বাসে চড়ে টাঙ্গাইলে যান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। পথে  বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মী ও সাধারণজনতা প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় করেন। 

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণের উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাসে হাজারো মানুষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়।

দেশের ১১ উপজেলায় একযোগে কৃষক কার্ড কর্মসূচি শুরু হয়েছে। প্রাথমিকভাবে কার্ড পাচ্ছেন ২২ হাজার ৬৫ জন। 
  

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর