পহেলা বৈশাখে চাষিদের হাতে কৃষক কার্ড

কৃষিভিত্তিক শিল্প গড়তে চান প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড চালু করেছে সরকার। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে কৃষি কার্ড কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘সব শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়েই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করা হবে।’ উদ্বোধনের প্রথম দিনে কার্ড পেয়েছেন ২০ হাজার ৬৭১ জন কৃষক।  

পোশাকে নতুন বছরের রঙ। মাথায় ঐতিহ্যবাহী মাথাল। মনে উচ্ছ্বাস। বাংলা নববর্ষের প্রথমদিনে এভাবেই প্রধানমন্ত্রীর উপহার নিতে শহীদ মারুফ স্টেডিয়ামে আসেন কৃষাণ-কৃষাণীরা। মঙ্গলবার সাড়ে ১১টায় স্টেডিয়ামের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উদ্বোধন করেন কৃষক কার্ড।

১৫ জন কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ১২ জেলায় উদ্বোধন করা হয় এই কার্যক্রম। প্রথমদিনে কৃষক কার্ড পেয়েছেন ২০ হাজার ৬৭১ হাজার কৃষক। ১০টি সুবিধাসম্বলিত এ কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষকরা।

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষক কার্ডের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা। সেইজন্যই এই কৃষক কার্ড আমরা দিয়েছি।’

কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয় তিনি বলেন, ‘এই মঞ্চে যত মানুষ উপস্থিত আছেন হয়তো সবাই সরাসরিভাবে কৃষক বা কৃষির সাথে সম্পৃক্ত নন। কিন্তু আমাদের পরিবারের কেউ না কেউ আছেন, যে মানুষটি কৃষির সাথে সম্পৃক্ত। বাংলাদেশে আমরা যত মানুষ আছি তার মধ্যে চার কোটি পরিবার আছে তাদের পরিবারের কেউ না কেউ কৃষির সাথে সম্পৃক্ত অর্থাৎ এই দেশের প্রধান পেশা হচ্ছে কৃষি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার সবাইকে সঙ্গে নিয়ে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায়। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে, কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষকের কাছে সরাসরি ১০টি সুবিধা পৌঁছে দিতে চেষ্টা করব ইনশআল্লাহ। ১০টি সুবিধার মাধ্যমে কৃষক তার অবস্থান অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে সক্ষম হবেন।’
 
এরপর পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে, টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর