অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা

আন্দামান সাগরে ট্রলারডুবি, ২৫০ নিখোঁজের মধ্যে আছে বাংলাদেশিও

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

আন্দামান সাগরে বাংলাদেশি ও রোহিঙ্গা নিয়ে একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রলারটিতে ২৫০ জনের বেশি মানুষ অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৯ এপ্রিল একটি বাংলাদেশি জাহাজ ঘটনাস্থল থেকে ৯ জনকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাকিদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ট্রলারটি টেকনাফ উপকূল থেকে অবৈধভাবে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথে আন্দামান সাগরে প্রচণ্ড বাতাস ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে এটি ডুবে যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন ছিলেন পাচারকারী। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

বেঁচে ফেরা রোহিঙ্গা শরণার্থী রফিকুল ইসলাম জানান, ১৩ জন ক্রু ও পাচারকারীসহ ট্রলারটিতে প্রায় ২৮০ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে প্রায় ১৫০ জন ছিল রোহিঙ্গা এবং বাকিরা বাংলাদেশি।

রফিকুলের দাবি, অতিরিক্ত গাদাগাদির কারণে শ্বাসকষ্টেই ২৫ থেকে ৩০ জন মারা যান। পরে বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর