দেশের ভাবমূর্তি রক্ষায় মালয়েশিয়াগামী প্রবাসীদের আইন-কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনা খরচে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিদায় জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশগামী শ্রমিকদের জন্য ভাষা শিক্ষা কার্যক্রম শুরু করবে সরকার।
সরকারিভাবে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগে প্রথম ফ্লাইটে আজ যাচ্ছেন ১১২ জন কর্মী। এসব কর্মী মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন।


