চট্টগ্রামে সাবেক মেয়রের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫০ পিএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসনাত মনজুর আলমের সঙ্গে দেখা করতে গিয়েছেন—এ খবর শুনে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন একদল মানুষ। পরে হাসনাত ওই বাসা থেকে বের হলে তাঁরা তাঁকে নানা প্রশ্ন করতে থাকেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিক্ষুব্ধরা হাসনাতকে প্রশ্ন করছেন, ‘আপনি একজন জুলাই যোদ্ধা। সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন। তাহলে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন?’

এ সময় হাসনাত আবদুল্লাহকে হাত নাড়িয়ে তাঁদের শান্ত করতে দেখা যায়। পরে স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় পুলিশি নিরাপত্তায় হাসনাত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়ভাবে গুঞ্জন আছে, এনসিপি থেকে চট্টগ্রামে মেয়র পদে মনজুর আলম নির্বাচন করতে চান। এ বিষয়ে প্রাথমিক আলাপ করতেই সেখানে যান হাসনাত আবদুল্লাহ। যদিও বিষয়টি অস্বীকার করেছেন মনজুর আলম।

মনজুর আলম জানান, ব্যক্তিগত সম্পর্কের কারণেই তাঁকে দেখতে এসেছিলেন হাসনাত। পরে কুশল বিনিময় ও দুপুরের খাবার খেয়ে তিনি বিদায় নেন।

মোহাম্মদ মনজুর আলম ২০১০ সালে বিএনপির সমর্থন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। পরে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও হন।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচনেও তিনি মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন কেনেন। তবে সেবারও তাঁকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।

দিল্লির সহযোগিতায় পশ্চিমবঙ্গের পেট্রাপোলে আওয়ামী লীগ নেতারা ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। আজ সোমবার দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বেশকিছু সময় ধরে...
হত্যার মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও একইভাবে হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল সোমবার সাক্ষাৎ করবে এনসিপির একটি...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর