হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম এক মাসের মধ্যে সর্বনিম্ন

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১১% কমেছে। এর মধ্য দিয়ে তেলের বাজারে দরপতনের ধারা আরও দীর্ঘায়িত হলো।

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। ব্যারলপ্রতি দাম দাঁড়িয়েছে ৮৮ দশমিক ৮০ ডলারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ যুদ্ধবিরতি সময়কাল পর্যন্ত উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন। এই ঘোষণার পর শুক্রবার তেলের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। এর মধ্য দিয়ে তেলের বাজারে দরপতনের ধারা আরও দীর্ঘায়িত হলো।

গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা ৪০ মিনিটে অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারলপ্রতি ১০ দশমিক ৫৯ ডলার বা ১০ দশমিক ৭ শতাংশ কমে ৮৮ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে লেনদেনের একপর্যায়ে এর দাম ৮৭ দশমিক ৭১ ডলারে নেমেছিল। 

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ব্যালপ্রতি ১০ দশমিক ৮০ ডলার বা ১১ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ৮৩ দশমিক ৮৯ ডলার। লেনদেনের একপর্যায়ে এর দাম ৮৩ ডলারে নেমে এসেছিল। উভয় ধরনের জ্বালানি তেলের দামই ১১ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমেছে।

আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
এক মাসের ব্যবধানে দেশে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম আরেক দফা বেড়েছে। এবার ৬ টাকা ৩২ পয়সা বেড়ে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারে কি না, ব্যবসায়ীরা তা নিয়ে সন্দেহে আছেন।...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারের শুরুতে ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর