বজ্রপাতে ৩ জেলায় ৮ জনের মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম

দেশে বজ্রপাতে ৩ জেলার ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে ৫ জন, রংপুরে ২ জন ও হবিগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। শনিবার দিনের বিভিন্ন সময়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।  

সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে হওয়া পৃথক বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে জেলার দিরাই, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতে আরও অন্তত ৪ জন আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে আবুল কালামের মৃত্যু হয়। একই সময় ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে আরও ২ জন প্রাণ হারান। নিহতরা হলেন—ইসলামপুর গ্রামের রহমত উল্লাহ ও পাইকুরাটি গ্রামের হাবিবুর রহমান। অন্যদিকে, দিরাই উপজেলার পেরুয়া গ্রামের চান্দু মিয়ার ছেলে লিটন মিয়া হাওরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে মারা যান। এছাড়া জামালগঞ্জ সদর ইউনিয়নের চাঁনপুর (গজারিয়া হাটি) গ্রামে বজ্রপাতে নুরুজ্জামান নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে, রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। শনিবার বিকেলে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের পাগলারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর গ্রামের তালেব উদ্দিন ও মিলন পুকুরে মাছ ধরতে গিয়ে আবহাওয়া খারাপ হলে পাশের একটি টিনের ছাউনিতে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার কাজ সম্পন্ন করে।

এছাড়া শনিবার বজ্রপাতে হবিগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে সুনাম উদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে এ ঘটনা ঘটে। মৃত সুনাম উদ্দিন ওই ইউনিয়নের রামপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জীবিকার তাগিদে সুনাম উদ্দিন মমিনা হাওরে ধান কাটতে যান। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘে ঢেকে গিয়ে শুরু হয় বৃষ্টি ও বজ্রপাত। এ সময় হাওরে ধান কাটার কাজে থাকা অবস্থায় বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ইউপি সদস্য জুয়েল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সুনাম উদ্দিন হাওরে ধান কাটতে যান। দুপুরে আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া জানান, বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নামের মিলের কারণে ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত হয়ে প্রায় ১৮ বছর কারাবাসের পর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন বাগেরহাটের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। মঙ্গলবার তাকে গাজীপুরের কাশিমপুর...
সাতক্ষীরার কালিগঞ্জে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রী ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে একজন গুরুতর অসুস্থ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে কালিগঞ্জ...
আগামী জানুয়ারি মাসে খুলনা-ঢাকা নতুন একটি বিরতিহীন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবী।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর