হতাশা জানিয়ে ট্রাম্প বললেন, ‘ইরান চালাকি করছে’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পিএম

ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের দৃষ্টিভঙ্গি নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) একটু চালাকি করার চেষ্টা করছে, যদিও আলোচনার অগ্রগতি হচ্ছে। আমাদের মধ্যে খুব ভালো আলাপ-আলোচনা চলছে। তারা একটু চালাকি করছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করছে। তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’

এ সময় ট্রাম্প জানান, দিনের শেষ নাগাদ এ বিষয়ে তাঁর কাছে আরও কিছু তথ্য থাকবে।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সঙ্গে কথা বলছি এবং আপনারা জানেন যে আমরা কঠোর অবস্থান নিচ্ছি। তারা অনেক মানুষকে হত্যা করেছে। আমাদের অনেক লোক তাদের হাতে প্রাণ হারিয়েছে।’

তবে এই সংঘাত নিয়ে কোনো প্রশ্নেরই সরাসরি উত্তর দেননি ট্রাম্প।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর