বগুড়াকে সোমবার সিটি করপোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার তাঁর বগুড়া সফর উপলক্ষে জেলায় সাজ সাজ রব।

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার তাঁর বগুড়া সফর উপলক্ষে জেলায় সাজ সাজ রব। সফরে পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন কর্মসূচিসহ জেলা বিএনপির সমাবেশেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। রাষ্ট্রপতি বাবা ও প্রধানমন্ত্রী মায়ের পর এবার প্রধানমন্ত্রী তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সোমবার বগুড়ায় যাবেন। তাঁর আগমনের অপেক্ষায় আছে এখানকার মানুষ।

স্থানীয়রা বলছেন, তারেক রহমানের বাবাও বগুড়া এসে সেই কলেজ মাঠে মিটিং করেছিলেন। ২০ বছর পর গাবতলীর সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে বগুড়া আসছেন। এ উপলক্ষে জেলায় সাজ সাজ রব পড়েছে।

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এবারের সফরে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন তারেক রহমান। এ ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ রয়েছে বিভিন্ন কর্মসূচি।

বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন ঘোষণা করবেন তারেক রহমান। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যস্ত জেলা বিএনপির নেতা-কর্মীরা। সমাবেশস্থল প্রস্তুত করাসহ চলছে জোর তৎপরতা।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয়দের মনে উৎফুল্লতা দেখা যাচ্ছে। তাঁকে স্বাগত জানাতে সবাই ব্যাপক আগ্রহ নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের...
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন।
গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর