বিয়ে করলেন দক্ষিণী তারকা বেল্লামকোন্ডা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

বিয়ে করেছেন দক্ষিণী সিনেমার অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস। ভারতের তিরুপতি শহরে অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে গত বুধবার (২৯ এপ্রিল) ঘরোয়া আয়োজনে কাব্য রেড্ডির সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

প্রথাগত রীতি মেনে অনুষ্ঠিত এই আয়োজনে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি অল্পসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন। তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমার্কসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানান।

কাব্য ও বেল্লামকোন্ডা। ছবি: সংগৃহীত জানা গেছে, কাব্য রেড্ডি অভিনয় জগতের কেউ নন; আইন পেশার সঙ্গে যুক্ত একটি পরিবারে তার বেড়ে ওঠা। বিয়ের পর সামাজিক মাধ্যমে স্ত্রীর সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেন শ্রীনিবাস। সেখানে তিনি লেখেন, ‘আমার কাব্যা, জীবনের নিজস্ব এক সুন্দর সময় আছে—আর ঠিক সেই সময়েই তুমি আমার জগতে এসেছো।’

আগামী ১ মে হায়দরাবাদে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করা হবে বলে জানা গেছে।

কাজের ক্ষেত্রে বর্তমানে ‘টাইসন নাইডু’ ও ‘হায়ন্দাভা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ২০১৪ সালে ‘আল্লুডু শ্রীনু’ সিনেমার মাধ্যমে তার অভিষেক ঘটে, যেখানে তিনি সামান্থা রুথ প্রভুর বিপরীতে অভিনয় করেন। এই ছবির জন্য তিনি সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।

এছাড়া ‘রাক্ষসাদু’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে নিজের অবস্থান তৈরি করেছেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর