বয়স এখনও হয়নি ১, ছোট্ট জিবরান ড্রামস শিখছে বাবা জেমসের কাছে!

আপডেট : ০৩ মে ২০২৬, ০৩:৩০ পিএম

বাপ কা বেটা! সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও বেশ সাড়া ফেলেছে, যেখানে দেখা যাচ্ছে নগরবাউল জেমস তাঁর ছোট্ট ছেলে জিবরান আনামকে ড্রামস বাজানো শেখাচ্ছেন। প্র্যাকটিস প্যাডে ধারণ করা এই ঘরোয়া ভিডিওতে জেমসকে বেশ যত্ন নিয়ে ছেলের হাতে ড্রাম স্টিক ধরিয়ে দিতে এবং বাজানোর কৌশল রপ্ত করাতে দেখা যায়।

বয়সটা এখনও ১ হয়নি, তবুও বাবার শেখানো প্রতিটি ধাপ খুদে জিবরানও দারুণ আগ্রহের সাথে অনুসরণ করছিল। সাধারণ শিশুদের কাছে যা খেলনা, রকস্টারের ছেলের কাছে যেন সেই জায়গা করে নিয়েছে ড্রামস আর গিটার। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের প্রশংসায় ভাসছে। নেটিজেনদের মন্তব্য—বাবার যোগ্য উত্তরসূরি হওয়ার পথে এখনই পা বাড়িয়েছে জিবরান।

পরিবারের সঙ্গে জেমস। ছবি: সংগৃহীত জেমস এবং স্ত্রী নামিয়া আমিনের পরিচয় ও পরিণয়ের গল্পটিও বেশ চমকপ্রদ। ২০২৩ সালের জুনে লস অ্যাঞ্জেলেসের একটি ঘরোয়া অনুষ্ঠানে তাঁদের প্রথম দেখা হয়। মজার ব্যাপার হলো, জেমস সম্পর্কে আগে থেকে তেমন কোনো ধারণাই ছিল না নামিয়ার। পরিচয়ের ঠিক এক বছর পর ২০২৪ সালের ১২ জুন ঢাকায় পারিবারিকভাবে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। নামিয়া আমিন পেশায় একজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ২০২৫ সালের ৮ জুন নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁদের প্রথম সন্তান জিবরান আনামের জন্ম হয়।

গত বছরের ২২ অক্টোবর বাবা হওয়ার সুখবরটি ভক্তদের সাথে শেয়ার করেছিলেন জেমস। সেই সময় তিনি জানিয়েছিলেন, বাবা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এবার ছেলের সাথে সেই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নিয়ে ভক্তদের নতুন করে চমকে দিলেন এই রক লিজেন্ড।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর