পিএসএলে এমন কীর্তি গড়লেন নাহিদ রানা, যা পারেননি আর কেউ

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:৪৯ এএম

এর আগে কখনোই দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হয়নি নাহিদ রানার। এবারই প্রথম গিয়েছিলেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে। আর প্রথমবার গিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশি পেসার।

নাহিদ রানার মতো সাফল্যের দেখা পেয়েছে তাঁর দল পেশোয়ার জালমি-ও। গতকাল রোববারের ফাইনালে হায়দরাবাদকে উড়িয়ে ৯ বছর পর পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার। আর সে পথে নাহিদ রানা এমন কিছু কীর্তি গড়েছেন, যা এবারের পিএসএলে করতে পারেননি আর কেউ!

গতকালের ম্যাচ দিয়েই শুরু করা যাক। ফাইনালে ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়েছেন রানা। এর মধ্যে একটি ওভারে কোনো রান না দিয়েই উইকেটের দেখা পান বাংলাদেশি পেসার। ওই মেডেন ওভারসহ এবারের পিএসএলে নাহিদ রানা মেডেন ওভার করলেন দুটি। একমাত্র বোলার হিসেবে নাহিদ রানাই এবার দুটি মেডেন ওভার করতে পেরেছেন।

শুধু তাই নয়, নাহিদ রানা সব মিলিয়ে ৫ ম্যাচে ১০.৮৮ গড় ও ওভারপ্রতি ৫.৪৪ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন। এবারের পিএসএলে কমপক্ষে ১০ ওভার বোলিং করেছেন, এমন বোলারদের মধ্যে ইকোনমি ও বোলিং গড়ে নাহিদ রানাই সেরা।

অথচ নাহিদ রানার পিএসএলের শুরুটা তেমন ভালো ছিল না। হায়দরাবাদের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৩০ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি রানা। তবে ঘুরে দাঁড়ান পরের ম্যাচেই। করাচি কিংসের বিপক্ষে মোটে ৭ রানে ৩ উইকেট নেন। ওই ম্যাচে ২০টি ডট বল দেন রানা!

এরপর লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৫ রানে ২ উইকেট নেন তিনি। মুলতান সুলতানসের বিপক্ষেও রানা ২ উইকেটের দেখা পেয়েছেন। তবে এবার রান দিয়েছেন ওভারপ্রতি ৬!

পিএসএলে ৪ ম্যাচ খেলেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে রানাকে দেশে ফিরতে হয়। এরপর সিরিজ শেষ হলেও ২৩ বছর বয়সী পেসারকে পিএসএলে আর না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। কিন্তু ফাইনালে ওঠার পর রানাকে চেয়ে পিসিবির কাছে অনুরোধ জানিয়েছিল পেশোয়ার। এক ম্যাচের জন্য রানাকে পেতে বাড়তি অর্থ, বোনাস কেন দিতে প্রস্তুত ছিল ফ্র্যাঞ্চাইজিটি, সেটা ফাইনালে আরেকবার বল হাতে বুঝিয়ে দিয়েছেন রানা।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর