‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিতর্কের মুখে প্রসেনজিৎ

আপডেট : ০৫ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হাওড়ার শিবপুর থেকে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার (৪ মে) ভোট গণনার পর ফলাফল প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছা জানান টলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রাজনৈতিক পালাবদলের মুহূর্তে এই দুই তারকার কথোপকথনকে ভালোভাবে নেননি নেটিজেনরা। সামাজিকমাধ্যমে তীব্র কটাক্ষের মুখে পড়েন বুম্বাদা। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি নিজেই।   

মঙ্গলবার (৫ মে) বিকেলে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন প্রসেনজিৎ। সেখানে তিনি অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তাঁর গায়ে রাজনৈতিক রঙ না লাগানোর অনুরোধ জানান। 

অভিনেতা বলেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’

প্রসেনজিতের স্নেহডোরে রুদ্রনীল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রসেনজিৎ জানান, গতকাল রাতে রুদ্রনীলই তাঁকে ফোন করেছিল। বললেন, ‘আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোটভাই (রুদ্রনীল ঘোষ) ফোন করেছিল আমাকে। বড়দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।’

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে যে আসনে পরাজিত হয়েছিলেন, এবার সেই আসনেই বাজিমাত করলেন রুদ্রনীল ঘোষ। হাওড়া জেলার শিবপুর আসনে ১৬,০৫৮ ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে পরাজিত করে বিজয়ের মালা পড়েন তিনি।

রুদ্রনীলের ভাষ্য, ‌‘আমি অভিনেতা থেকে নেতা। ইতিমধ্যেই টলিউডের আগামী দিনের ছবি কেমন হবে, তা নিয়ে প্রশ্ন করা শুরু হয়েছে। একটাই কথা বলব, যোগ্যতার ভিত্তিতে কাজ পাবেন সবাই। অভিনেতা থেকে সাংবাদিক—কারও ওপরে কোনোভাবেই আর খবরদারি ফলানো হবে না। কে অভিনয় করতে পারবেন আর কে পারবেন না, সাংবাদিক কতটুকু লিখতে পারবেন—এটাও তো এতদিন নির্দিষ্ট করে দেওয়া হত। রইল বাকি ব্যান সংস্কৃতি। সেসবও আর থাকবে না।’

জয়ের পর রুদ্রনীলের মনে নবান্ন শুরু! সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ অভিনেতা।

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর